Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

রুয়েটে কাফনের কাপড়: প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৯ জন শিক্ষক ও কর্মকর্তার কাছে ডাকযোগে কাফনের কাপড় পাঠানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রুয়েট কর্তৃ।পক্ষ। আজ সোমবার রুয়েটের প্রধান ফটকের সামনে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গত ২১ ডিসেম্বর রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি ফারুক হোসেন, সহসভাপতি জগলুল শাহাদত, সাধারণ সম্পাদক ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক রবিউল আওয়াল, সহকারী পরিচালক মামুনুর রশীদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম হোসেন, কম্পট্রোলার নাজিম উদ্দীন আহমেদ, সহকারী প্রকৌশলী হারুন-অর-রশিদ এবং সেকশন অফিসার রাইসুল ইসলাম ডাকপিয়নের মাধ্যমে একটি করে চিঠি পান। খাম খোলার পর সেখানে চিঠি নয়, তারা দেখতে পান সাদা কাপড়ের দুটি করে টুকরা।

এর প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, রুয়েটের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়া অত্যন্ত লজ্জাজনক। এই ঘটনায় শিক্ষক–কর্মকর্তারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। কিন্তু এর পেছনে কে বা কারা, তা এখনো বের হয়নি। তাঁরা এভাবে কাফনের কাপড় পাঠানোর তীব্র প্রতিবাদ জানান এবং একই সঙ্গে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান।

চিঠির প্রেরকের ঠিকানায় ‘সচেতন নাগরিক সমাজ, রাজশাহী’ লেখা ছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সেলিম হোসেন নগরের মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে চিঠির বর্ণনা দিয়ে বলা হয়, ৬ ডিসেম্বর জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে পরিদর্শন কমিটির সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর সঠিক তদন্ত প্রয়োজন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক সেলিম হোসেন, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ইমদাদুল হক, গবেষণা ও সম্প্রসারণের পরিচালক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফারুক হোসেন; ছাত্রকল্যাণ পরিচালক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল আওয়াল, বঙ্গবন্ধু পরিষদ রুয়েটের সভাপতি অধ্যাপক আশরাফুল আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান রিপন, আইপিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোশাররফ হোসেন ও ইসিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শহীদুল ইসলাম, কম্পট্রোলার ও কর্মকর্তা সমিতির সভাপতি নাজিমউদ্দীন আহম্মদ, শিক্ষা শাখার অতিরিক্ত রেজিস্ট্রার ও কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কর্মকর্তা সমিতির দপ্তর সম্পাদক প্রকৌশলী রাইসুল ইসলাম, শিক্ষার্থী মাহমুদুর রহমান প্রমুখ।

মানববন্ধনে রুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান, বিভাগীয় প্রধান, শাখা প্রধান, অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে রুয়েটের কোনো ক্লাস কিংবা দাপ্তরিক কাজকর্ম হয়নি।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, ৬ ডিসেম্বর জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কমিটি রুয়েটের বিভিন্ন দপ্তর ও শাখা আকস্মিক পরিদর্শন করে। সেদিন পরিষদ শাখায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। বিষয়টি কমিটির রেজুলেশন খাতায় লিপিবদ্ধ করা হয়। এই কাফনের কাপড়ের সঙ্গে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে মনে করছেন কাপড় পাওয়া শিক্ষক ও কর্মকর্তারা।

এ ঘটনায় রাজশাহী নগরের মতিহার থানায় একটি জিডি করা হয়েছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টা আমরা গোপনে তদন্ত করছি। আর এই ধরনের জিডি তদন্ত করতে হলে আদালতের অনুমতি লাগে। ১০ তারিখে আদালতে শুনানি আছে। আদালত অভিযোগকারীর বক্তব্যও শুনবেন। তারপর আদালত যে নির্দেশনা দেবেন, সেভাবে কাজ করা হবে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ