Header Border

ঢাকা, , | () ২৩.৩২°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

নাশকতার অভিযোগে চবিতে ছাত্রলীগের ১৭ নেতাকর্মী বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৭ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। পাঁচটি আলাদা ঘটনায় বিভিন্ন মেয়াদে এই শাস্তি দেওয়া হযেছে। আরেকটি ঘটনায় ছাত্র অধিকার পরিষদের এক কর্মীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সংঘর্ষ, ভাঙচুর, মারামারি ও সাংবাদিক হেনস্তাসহ বিভিন্ন ঘটনায় ছয়টি সিদ্ধান্তে মোট ১৮ জনের বহিষ্কার আদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স এবং হেলথ অ্যান্ড ডিসিপ্লিন সভা।

এইসব সিদ্ধান্ত নেওয়া হয় হয়েছে গত সোমবার। অনলাইন প্লাটফর্মের এক সভায় মঙ্গলবার রাত ১২টার দিকে লিখিত আদেশ তৈরি করে এ তথ্য জানায় কর্তৃপক্ষ।

বহিষ্কৃত ১৮ শিক্ষার্থীর ১৭ জনই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন গ্রুপের নেতা-কর্মী। একজন ছাত্র অধিকার পরিষদের সদস্য।

যেসব কারণে ছাত্রলীগের ১৭ নেতাকর্মী বহিষ্কার:

গত ১১ আগস্ট ছাত্রীদের বেগম খালেদা জিয়া হলের শাখা ছাত্রলীগের চার নেত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তাসফিয়া জান্নাত নোলককে দেড় বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। তাসফিয়া জান্নাত নোলক ইংরেজি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ছাত্রী।

গত ২৬ সেপ্টেম্বর ছাত্রলীগের জন্মদিনের অনুষ্ঠানের না যাওয়া সাংবাদিককে মারধরের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কার হওয়া এ দুই কর্মী হলেন- লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের আরশিল আজিম এবং নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শোয়েব মোহাম্মদ আতিক।

গত ৮ অক্টোবর আলাওল হলের কক্ষ ভাঙচুর ও প্রাধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ দুই কর্মীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। তারা হলেন- সমাজতত্ত্ব বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী হাছান মাহমুদ আর শিক্ষা ও গবেষণা বিভাগের চতুর্থ বর্ষের শহিদুল ইসলাম।

গত ২ ডিসেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও রাম দা উচিয়ে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনায় ৬ ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। তারা হলেন- সংস্কৃত বিভাগের চতুর্থ বর্ষের অনিক দাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তনয় কান্তি শিকদার, অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের লাবিব সাঈদ, ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের সিফাতুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের নাহিদুল ইসলাম, একই বর্ষের ইতিহাস বিভাগের মো. মোবারক হোসেন। এ ছাড়া ২৪ আগস্ট শাটল ট্রেনে নাশকতার পরিকল্পনার অভিযোগে কর্তৃপক্ষের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আটক হওয়া ছাত্র অধিকার পরিষদের কর্মী জোবায়ের হোসেনকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ গত ৫ ও ৬ জানুয়ারি পরপর দুদিন রাতে সংঘর্ষে জড়িয়েছিল শাখা ছাত্রলীগের দুটি উপপক্ষ। এতে উভয় পক্ষের ১১ নেতা আহত হন। এ ছাড়া আহত হয়েছিলেন সহকারী প্রক্টর শহিদুল ইসলাম। এ দুইদিনের ঘটনায় ছাত্রলীগের ছয় নেতা কর্মীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কার হওয়া নেতা কর্মীরা হলেন- ফাইনান্স বিভাগের স্নাতকোত্তের আমিরুল হক চৌধুরী, ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের ইকরামুল হক ও দর্শন বিভাগের একই বর্ষের নয়ন দেবনাথ। বাংলা বিভাগের চতুর্থ বর্ষের সাখাওয়াত হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের মাহমুদুল হাসান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের মোহাম্মদ ফাহিম।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ উত্থাপন, পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আরেক ধাপ অগ্রগতি
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিয়ন্ত্রণ
টানা তৃতীয়বার দেশের শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্বের সেরা ৬০০-তে গৌরবময় অবস্থান
পাবিপ্রবিতে আন্তর্জাতিক বিজ্ঞান-প্রযুক্তি সম্মেলন শুরু, উপস্থাপিত হবে ৩০৮ গবেষণা প্রবন্ধ

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ