Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল, কমেছে পাসের হার, বেড়েছে শূন্য পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা

২০২২ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫.৯৫ শতাংশ। গত বছরের তুলনায় যা প্রায় ১০ শতাংশ কম। গতবারের চেয়ে এবার একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। কমেছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আনন্দ।

১১ লাখ ৭৭ হাজার ৩৮৬ জন শিক্ষার্থীর মধ্যে এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশ করেছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। গড় পাসের হার ৮৫.৯৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৫.২৬ শতাংশ।

ঢাকা বোর্ডে পাসের হার ৮৭.৮৩ শতাংশ। রাজশাহীতে ৮১.৬০, কুমিল্লায় ৯০.৭২, যশোরে ৮৩.৯৫, চট্টগ্রামে ৮০.৫০, বরিশালে ৮৬.৯৫, সিলেট ৮১.৪০, দিনাজপুরে ৭৯.০৮, ময়মনসিংহে ৮০.৩২, মাদ্রাসা শিক্ষাবোর্ডে ৯২.৫৬ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪.৪১ শতাংশ।

ঢাকা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৬২ হাজার ৪শ ২১ জন শিক্ষার্থী, রাজশাহীতে ২১ হাজার ৮শ ৫৫, কুমিল্লায় ১৪ হাজার ৯শ ৯১, যশোরে ১৮ হাজার ৭শ ৩, চট্টগ্রামে ১২ হাজার ৬শ’ ৭০, বরিশালে ৭ হাজার ৩শ’ ৮৬, সিলেটে ৪ হাজার ৮শ ৭১, দিনাজপুরে ১১ হাজার ৮শ’ ৩০, ময়মনসিংহে ৫ হাজার ২৮, মাদ্রাসা বোর্ডে ৯ হাজার ৪শ ২৩ এবং কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ১শ ৪ জন ।

আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে পরীক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, যারা যোগ্য তারাই পাস করেছে। বেশি পাস করলে বলা হয় বেশি পাস করেছে, আবার কম পাস করলে সমালোচনা করা হয়। আসলে আমরা চাই সবাই দক্ষ হয়ে গড়ে উঠুক। কর্ জীবনে প্রবেশ করুক।’

এবার শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে বেড়েছে। ২০২১ সালে একজন শিক্ষার্থী পাস করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫টি। ২০২২ সালে একজন শিক্ষার্থীও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৫০টি। শতভাগ পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২০২১ সালে ছিল ১ হাজার ৯৩৪টি। ২০২২ সালে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৩৩০টি।

ভিডিও লিঙ্ক: https://youtu.be/Mr8-0XCgSwg

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ