Header Border

ঢাকা, , | () ২৩.৩২°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

ঢাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে আধুনিকায়িত শ্রেণিকক্ষ ও বিভাগীয় অফিস উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শ্রেণিকক্ষ, বিভাগীয় অফিস ও চেয়ারম্যান অফিস নতুনভাবে সজ্জিত ও আধুনিকায়ন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ ২৭ জুলাই বৃহস্পতিবার নবসজ্জিত ও আধুনিকায়িত কক্ষসমূহের উদ্বোধন করেন।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও আল্লামা রুমি সোসাইটির সভাপতি ড. আবদুল করিম, অলিফ গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ-এর এমডি আজিমুল ইসলাম, ইরানি কালচারাল কাউন্সেলর মির মোহাম্মাদিসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগসমূহের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী বিভাগ হচ্ছে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ। এ বিভাগ বর্তমানে শিক্ষা ও গবেষণাকর্মে অভূতপূর্ব অবদান রেখে চলেছে। সামগ্রিক শিক্ষা কার্যক্রমের অনুকূল পরিবেশ সৃষ্টিতেও এ বিভাগের প্রয়াস লক্ষণীয়। আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠান, আধুনিকায়িত সেমিনার লাইব্রেরি, শ্রেণিকক্ষসমূহ, ল্যাঙ্গুয়েজ ল্যাব ও বিভাগীয় অফিসের নবসজ্জায়নের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ার ক্ষেত্রে এ বিভাগ অনুকরণীয়।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক সুদৃঢ় করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়কে আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, মৌলিক গবেষণা পরিচালনা ও উদ্ভাবনে সহায়তার জন্য দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
৬৪ জেলায় ক্রীড়া প্রতিভা অন্বেষণে অনলাইন নিবন্ধন শুরু ১ জুলাই, চলবে ৩১ আগস্ট পর্যন্ত
সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ উত্থাপন, পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আরেক ধাপ অগ্রগতি
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিয়ন্ত্রণ
ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিবুল, সম্পাদক দস্তগীর

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ