Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের বিষয়ে ২টি কমিটি গঠনের নির্দেশ

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২টি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

উক্ত কমিটির কার্যপরিধি নির্ধারণের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় ২৭-২৮ জুলাই গাজীপুরের ব্র্যাক সিডিএময়ে দুই দিনব্যাপী একটি আবাসিক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

কর্মশালায় বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, বদলি প্রত্যাশী এমপিওভুক্ত ইনডেক্সধারী শিক্ষক কমিটি, বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, শিক্ষক সমিতি কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান), বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম, বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

শিক্ষা মন্ত্রী কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালার শুভ উদ্বোধন করেন। তিনি উল্লেখ করেন জাতীয়করণ একটি চলমান প্রক্রিয়া এবং সরকার এ বিষয়ে কাজ করছে। তিনি আরো উল্লেখ করেন, জাতীয়করণ বিষয়ের যৌক্তিকতা, শিক্ষায় বিদ্যমান বিভিন্ন শ্রেণি/ক্যাটাগরির শিক্ষক- কর্মকর্তাদের সমন্বয়, কার্যকর নীতিমালা প্রণয়নের সুপারিশমালা তৈরী এবং মাধ্যমিক শিক্ষার জাতীয়করণের বিষয়ে সম্ভাব্য আর্থিক সংশ্লেষ এবং সরকারের সার্বিক সক্ষমতা যাচাই করে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় উচ্চ পর্যায়ের ২ টি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবুও শিক্ষকদের একটি অংশ আন্দোলনের নামে শ্রেণি কার্যক্রম বন্ধ করে শিক্ষার্থীদের ক্ষতি সাধন করছেন, যা কোন ভাবেই কাম্য নয়। তিনি কর্মশালার মাধ্যমে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের বিষয়ে প্রস্তাবিত ০২টি কমিটির কার্যপরিধি’র একটি রূপরেখা বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আগামীকাল ২৮ জুলাই কর্মশালা শেষে শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের বিষয়ে প্রস্তাবিত ২টি কমিটির কার্যপরিধির রূপরেখার একটি খসড়া প্রস্তাবনা শিক্ষামন্ত্রীর কাছে পেশ করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ