Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

পরশুরাম থেকে মুমূর্ষ শিশুকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসল বিজিবির হেলিকপ্টার

বন্যাদুর্গত ফেনীর পরশুরামে ত্রাণ সামগ্রী পৌঁছাতে গিয়ে বন্যার পানিতে ডুবে যাওয়া মুমূর্ষ শিশুকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসলো বিজিবির হেলিকপ্টার।
আজ সন্ধ্যায় ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বন্যাদুর্গত অসহায় বানভাসী মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার জন্য বিজিবি হেলিমিশন পরিচালিত হয়। এ সময় বিজিবির এয়ার উইং এর উপমহাপরিচালক কর্নেল মোঃ মঈনুল ইসলাম এর কাছে খবর আসে পার্শ্ববর্তী অন্তপুর গ্রামের প্রবাসী কাজী নুরুল আমিনের দেড় বছর বয়সী শিশু নাজমুল বন্যার পানিতে তলিয়ে গেছে।
 পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজির পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। এহেন পরিস্থিতিতে বিজিবি এয়ার উইং এর উপমহাপরিচালক তাৎক্ষণিকভাবে তার পরিবারের লোকজনসহ হেলিকপ্টারে করে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নিয়ে আসে। এরপর  বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাম্বুলেন্স যোগে মুমূর্ষ শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত।
উল্লেখ্য, বিজিবির হেলিকপ্টার যোগে দুটি হেলিমিশনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ২০০০ কেজি ত্রাণ সামগ্রী ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয়, ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় ও কুমিল্লার চৌদ্দগ্রামের হিঙ্গুলা হাসানিয়া উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ