Header Border

ঢাকা, , | () ২৩.৩২°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য  অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এনএসইউ’র স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসবিই) ডিন হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।

এছাড়া এনএসইউ’র এক্সটার্নাল রিলেশনসের নির্বাহী পরিচালক, বিবিএ প্রোগ্রামের পরিচালক, সিন্ডিকেট সদস্য, এবং ক্যারিয়ার সার্ভিসের পরিচালক ছিলেন। এর আগে তিনি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির উপাচার্য এবং ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ, কানাডা এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩৪ বছরের শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি কানাডার উইন্ডসর ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের বোস্টনের নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি, কানাডার ক্যালগারি ইউনিভার্সিটি, এবং বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি চীনের ইউনান নর্মাল ইউনিভার্সিটির স্কুল অব ইকোনমিকস অ্যান্ড ম্যানেজমেন্টের একজন খণ্ডকালীন অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী যুক্তরাষ্ট্রের বোস্টনের নর্থইস্টার্ন ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং অপারেশনস রিসার্চে এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে বিএসসি এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও তিনি কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন।

অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর পরিসংখ্যান সম্পর্কিত ৬৫টিরও বেশি প্রবন্ধ এবং দুটি বই প্রকাশিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে ৭৫টিরও বেশি প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি। অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ উত্থাপন, পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আরেক ধাপ অগ্রগতি
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিয়ন্ত্রণ
টানা তৃতীয়বার দেশের শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্বের সেরা ৬০০-তে গৌরবময় অবস্থান
পাবিপ্রবিতে আন্তর্জাতিক বিজ্ঞান-প্রযুক্তি সম্মেলন শুরু, উপস্থাপিত হবে ৩০৮ গবেষণা প্রবন্ধ

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ