Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

পাকিস্তানের হয়ে মাঠে নামলেন সাঙ্গাকারা

পাকিস্তানের লাহোরে ২০০৯ সালে জঙ্গী হামলার শিকার হয়েছিল শ্রীলংকা ক্রিকেট দল। এরপর থেকে বিশ্বের অন্য দলগুলো পাকিস্তান সফর থেকে বিরত ছিল। সম্প্রতি পাকিস্তান সফর করেছে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে-শ্রীলংকা-বাংলাদেশ। তারপরও বড় দলগুলো এখনো পাকিস্তান সফরে রাজি নয়। এবার ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মত বড় দলগুলোকে পাকিস্তান সফরের আহ্বান জানিয়েছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

নিজ দেশে ক্রিকেট ফেরানেরা সর্বাত্মক চেষ্টা করছে পাকিস্তান। অনেক দেশ সফর করলেও ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মত দল এখনো পাকিস্তান সফর করেনি। এই দলগুলো এখনো পাকিস্তান সফরে রাজি নয়।

কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উচিত ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মত দলদের পাকিস্তান সফর নিশ্চিত করা।

সাঙ্গাকারা বলেন, ‘এশিয়ার কোনো দল বা নিচের সারির দল পাকিস্তান সফরে গেলে, সেটি বড় বিষয় নয়। বড় বিষয় হবে যখন, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মত দলগুলো পাকিস্তান সফর করবে। এজন্য নিরাপত্তার বিষয়টি তাদের বুঝাতে হবে পাকিস্তানের।

আমি মনে করি, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার উচিত হবে পাকিস্তান সফর নিয়ে চিন্তা-ভাবনা করা এবং সেখানকার নিরাপত্তা পর্যবেক্ষণ করা’।

২০০৫ সালে ইংল্যান্ড, ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকা, ২০০৩ সালে নিউজিল্যান্ড ও ১৯৯৮ সালে অস্ট্রেলিয়া সর্বশেষ পাকিস্তান সফর করেছিলো।

ভবিষ্যতে পিসিবি এশিয়ার বাইরের দলগুলোকে পাকিস্তান সফরে নিতে পারবে বলে বিশ্বাস করেন সাঙ্গাকারা। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে এশিয়ার বাইরের বড়-বড় দলগুলো পাকিস্তান সফর করছে না। তবে অদূর ভবিষ্যতে তা দেখা যাবে বলে আমি বিশ্বাস করি’।

২০০৯ সালে শ্রীলংকার ক্রিকেট বাসে হামলা হওয়া খেলোয়াড়দের মধ্যে ছিলেন সাঙ্গাকারা। ঐ হামলার পর গত ফেব্রুয়ারিত এমসিসির অধিনায়ক হিসেবে প্রদর্শনী ম্যাচ খেলতে পাকিস্তানে গিয়েছিলেন সাঙ্গা।

সফরের অভিজ্ঞতা থেকে সাঙ্গা বলেন, ‘পাকিস্তানে লম্বা সফরের সময় এখনো আসেনি। সফরকারী দলের ব্যাপারে তাদের আরো পরিকল্পনা করতে হবে এবং সকল বিষয়ে নজরদারি রাখতে হবে’।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা
এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ
বন্যা ও বৈরী আবহাওয়া: চট্টগ্রাম বোর্ডে কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি-সমমানের পরীক্ষা স্থগিত
পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ও ডিজিটাল কারসাজি করলে জেল ৫ বছর, সংসদে নতুন আইন পাস

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ