Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

মেয়েকে সঙ্গে বেঁধে মৃত্যুর ভয় দেখিয়ে মাকে গণধর্ষণ

বরগুনার তালতলীতে সাত বছরের কন্যা সন্তানকে গাছের সঙ্গে বেঁধে মৃত্যুর ভয় দেখিয়ে মাকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। ৩০ এপ্রিল, বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী নারী থানায় মামলা করতে গেলে পুলিশ ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা নিয়েছে।

আর ঘটনাটি ঘটেছে ২৩ এপ্রিল, বৃহস্পতিবার উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকত এলাকায়।

জানা গেছে, ভুক্তভোগী নারী পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার হাতেম আলী খলিফার মেয়ে। এক সন্তানের এই মা তার শ্বশুর এলাকা পিরোজপুর জেলার মঠবাড়িয়া থেকে আসার সময় পাথরঘাটা খেয়া পার হয়ে তালতলীর শুভসন্ধ্যা ঘাটে ওঠেন। ওখান থেকে নিশানবাড়িয়া খেয়াঘাট যাওয়ার জন্য স্থানীয় জহিরুলের মটর সাইকেলে ওঠেন। জহিরুল মটরসাইকেলে ওই নারীকে নিয়ে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের গহীন জঙ্গলে যায়। পরে অভিযুক্ত জহিরুল ফোন করে এমাদুল, নজরুল, সোহাগ, সাইদুল নামের চার বখাটে সহযোগী ওই স্থানে নিয়ে আসেন। এরপর সবাই মিলে শিশু মেয়েটিকে গাছের সঙ্গে বেঁধে হত্যা করার ভয় দেখিয়ে ওই মাকে পালাক্রমে ধর্ষণ করে। এতে করে ওই নারী জ্ঞান হারালে ধর্ষকরা পালিয়ে যায়। পরে জ্ঞান ফিরলে পাশ্ববর্তী লোকজনের কাছে আশ্রয় চাইলে তারা মা-মেয়েকে অন্য মটরসাইকেলে করে নিশানবাড়িয়া খেয়াঘাট পৌঁছে দেন।

ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, ‘ওই দিন সকাল ৮টার দিকে শশুর বাড়ি থেকে রওনা দিয়ে পাথরঘাটা পৌঁছাই। সেখান থেকে ট্রলারে করে ১০টা দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের শুভসন্ধ্যা তেতুলবাড়িয়া লঞ্চ ঘাটে নামি। তারপর এক মোটরসাইকেল চালকের সঙ্গে নিশানবাড়ীয়া খেয়াঘাট যাওয়ার চুক্তি করলে আমাকে নিশানবাড়ীয়া খেয়াঘাট না নিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে নিয়ে মটর সাইকেল চালক মোবাইলে আরো চারজনকে ডেকে আনেন। তারপরে ওরা সবাই মিলে আমার মেয়েকে গাছের সঙ্গে বেঁধে খুন করার ভয় দেখিয়ে আমাকে সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। তারা আমাকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে চলে যায়। আমার জ্ঞান ফেরার পরে স্থানীয় লোকজনের সহায়তায় অন্য মটর সাইকেল যোগে নিশানবাড়িয়া এসে খেয়া পার হয়ে বাড়ীতে পৌঁছাই।’

তিনি আরো বলেন, ‘লোকলজ্জার ভয়ে আমি কোথাও অভিযোগ করিনি। কিন্তু বিষয়টি ব্যাপক ভাবে জানাজানি হওয়ায় আমি থানায় এসে বিচার চাইতে বাধ্য হই।’

স্থানীয়রা জানান, মটর সাইকেল চালক জহিরুল ১০টার দিকে ওই নারীকে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের জঙ্গলের দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে এমাদুল, নজরুল, সোহাগ, সাইদুল ও জঙ্গলের দিকে যায়। বিকাল ৪টার দিকে ওই নারী রাস্তায় এসে জনসম্মুখে উক্ত ঘটনা প্রকাশ করেন। এরপর আমরা অন্য মটরসাইকেলে করে তাকে নিশানবাড়িয়া খেয়াঘাটে পাঠিয়ে দেই।

এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন, ‘ভুক্তভোগী নিজেই থানায় এসেছেন। তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

দিল্লীতে হাড় কাঁপানো শীত: ১৫ জানুয়ারি পর্যন্ত সব স্কুল বন্ধ
সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ: নির্বাচিতদের ৩১ ডিসেম্বর জেলা প্রািথমিক শিক্ষা অফিসে উপস্থিত থাকতে হবে
সরকারি মাধ্যমিকে ভর্তি: লটারির ফল প্রকাশ
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল বুধবার
কাস্তিলিওকে ক্ষমতাচ্যুত পেরু পেল প্রথম নারী প্রেসিডেন্ট

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ