Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

লকডাউন অমান্য করায় চারঘাটে ভ্রাম্যমান আদালতে কাপড় ব্যবসায়ীর অর্ধলক্ষ টাকা জরিমানা

রাজশাহীর চারঘাটে লকডাউনের নির্দেশনা অমান্য করে গোপনে দোকান খুলে ব্যবসা করার অপরাধে শহিদুল ইসলাম নামের এক কাপড় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনিসুর রহমান এ জরিমানার আদেশ দেন। এসময় দোকানের ভিতরে গাদাগাদি করে দোকান থেকে মাল ক্রয়ের অপরাধে ওই দোকানের ভিতরে থাকা ৮জন ক্রেতাকে ৫শত টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। সর্ব মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা এক্্িরকিউটিভ ম্যাজেষ্টেট মহিন উদ্দীন, মডেল থানার এস আই পারভেজসহ সাংবাদিকবৃন্দ।

বিষয়টি সম্পর্কে ভ্রাম্যমার আদালতের বিচারক সহকারী কমিশনার (ভুমি) আনিসুর রহমান বলেন, প্রানঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী ভাবে ঔষধের দোকানসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দোকান ছাড়া সব ধরনের দোকান পাট বন্ধ রাখার জন্য নিদের্শনা রয়েছে। কিন্তু চারঘাট বস্ত্র বিতানের মালিক শহিদুল ইসলাম সরকারী সেই আদেশ অমান্য করে গোপনে বেশ কিছ’ দিন ধরে সাটার খুলে ক্রেতাদের ভিতরে নিয়ে সাটার নামিয়ে ব্যবসা করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত চালিয়ে ওই দোকান মালিককে ৫০ হাজার টাকা এবং ওই দোকানের ভিতরে থাকা ৮ জন ক্রেতাকে ৫শ টাকা করে ৪ হাজার টাকা সর্ব মোট ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষনিক সময়ে জরিমানা টাকা দোকান মালিক পরিশোধ করেছেন। এ ছাড়াও সরকারী আদেশ আর অমান্য করা হবে না মর্মে অঙ্গিকার করায় তাকে প্রথমবারের মতো ছেড়ে দেয়া হয়েছে। আবারো যদি কোন দোকান মালিক সরকারী আদেশ অমান্য করে গোপনে ব্যবসা প্রতিষ্ঠান খোলার চেষ্টা করেন তাহলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে উপস্থিত লোকজনকে সাবধানে করে দেন ভ্রাম্যমান আদালতের বিচারক আনিসুর রহমান।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
প্রাথমিক বৃত্তির ফল অনুমতি ছাড়া প্রকাশের ঘটনা: দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
অনুমতি ছাড়াই প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ: তদন্তে ৩ সদস্যের কমিটি
পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ও ডিজিটাল কারসাজি করলে জেল ৫ বছর, সংসদে নতুন আইন পাস

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ