Header Border

ঢাকা, , | () ২৩.৫১°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

হাঙ্গেরি সরকারের ১৪০টি বৃত্তির আবেদন শুরু

হাঙ্গেরি সরকার ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৩-২৪’ কর্মসূচির আওতায় বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করছে। এ শিক্ষাবর্ষে বিদেশি শিক্ষার্থী স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরাল ও নিউক্লিয়ার এনার্জেটিকসে হাঙ্গেরিতে পড়ার সুযোগ পাবেন। আবেদনের শেষ তারিখ ২০২৩ সালের ১৬ জানুয়ারি।

১৬ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাঙ্গেরির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দেওয়া লিংকে আলাদাভাবে অনলাইন আবেদনের পাশাপাশি আবেদনপত্র, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সনদ, অন্যান্য কাগজপত্রের হার্ড কপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হবে।

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে। ২০২৩ সালের ১৬ জানুয়ারির মধ্যে পুরো আবেদনপ্রক্রিয়াটি শেষ করতে হবে।

এ বছর বাংলাদেশ থেকে কতজন এ স্কলারশিপ পাবেন বা কতজন বাংলাদেশিকে এই স্কলারশিপ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে চালু হয় এই স্কলারশিপ। এই স্কলারশিপের অধীন টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি পাওয়া যাবে স্বাস্থ্যবিমাও। তবে আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও ডক্টরাল—তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিবছর ৫ মহাদেশের প্রায় ৮০টি দেশের ৫ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী এ বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন।

বৃত্তির লক্ষ্য
এই বৃত্তির লক্ষ্য হলো হাঙ্গেরিতে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানো এবং হাঙ্গেরির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শীর্ষ বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে উত্সাহিত করা।

স্নাতক, স্নাতকোত্তর, ওয়ান টায়ার মাস্টার্স ও ডিগ্রিহীন প্রোগ্রামে যেসব সুবিধা পাওয়া যাবে

পড়াশোনার জন্য টিউশন ফি ফ্রি।

পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক ৪৩ হাজার ৭০০ হাফ (প্রায় ১১ হাজার ৫০০ টাকা) দেওয়া হবে।

ডরমিটরিতে বিনা মূল্যে আবাসনসুবিধা।

স্বাস্থ্যবিমার সুবিধা।

সূত্র: প্রথম আলো

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা
এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ