Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

কাগজের বাজারেও ‘সিন্ডিকেট’

সিন্ডিকেট করে যেভাবে তেলের বাজারে অস্থিরতা তৈরি করা হয়েছিল,ঠিক সেইভাবে এখন কাগজের দাম বাড়ানো হচ্ছে। তবে সরকার উদ্যোগী হয়ে তেলের দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নিলেও কাগজের বিষয়ে কিছু করছে না। এমন মন্তব্য করে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতারা বলেছে, এ পরিস্থিতি চলতে থাকলে সামনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সভাপতি মো. আরিফ হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

‘মিল মালিকেরা সিন্ডিকেট করে কাগজের দাম দ্বিগুণেরও বেশি বাড়াচ্ছেন। এটা অস্বাভাবিক এবং অসম্ভব। এ অবস্থায় যদি শুল্ক প্রত্যাহার করে কাগজ আমদানি সবার জন্য উন্মুক্ত ও অবাধ করা হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে সিন্ডিকেট ভেঙে যাবে। যদি এখনই সরকার এ ব্যাপারে পদক্ষেপ না নেয়, তাহলে অচিরেই দেশে কাগজ নিয়ে ভয়াবহ সংকট তৈরি হতে পারে। এবং এর প্রভাবে যে ক্ষতি হবে তা কোনো অবস্থাতেই মূল্যায়ন করা সম্ভব হবে না’ মন্তব্য মো. আরিফ হোসেনের।

সমিতির সহসভাপতি শ্যামল পাল বলেন, ‘বর্তমানে এক টন নিউজপ্রিন্ট কাগজ প্রায় ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অথচ এর দাম ৬০ হাজার টাকার বেশি হওয়ার কথা নয়। আগামী বইমেলার আগেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।’ তিনি আরও বলেন, ‘বিনা মূল্যে শিক্ষার্থীদের এনসিটিবির ৩৫ কোটি বই বিতরণ সম্ভব হলেও কাগজের অভাবে সব বই ছাপতে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২১ সালে ৮০ গ্রাম অফসেট ডাবল ডিমাই (ডিডি) কাগজের প্রতি রিমের দাম ছিল ১ হাজার ৫০০ টাকা, ২০২২ সালে সেই কাগজের দাম ৩ হাজার টাকারও বেশি। একই কাগজ ১০০ গ্রামের দাম ২০২১ সালে ছিল ১ হাজার ৭৫০ টাকা, যা এখন ৪ হাজার ২০০ টাকা। গত বইমেলায় যে বই ১৫০ টাকায় বিক্রি হয়েছে, ২০২৩ সালের মেলায় সেই বইয়ের দাম হবে ৩০০ টাকা। তবে পাঠকের ওপর বাড়তি চাপ কমাতে ভর্তুকি দিয়ে বইয়ের দাম কমিয়ে রাখার পরিকল্পনা করছেন তাঁরা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ