Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

গাড়ির নিচে নারীকে রেখেই ছুটছে গাড়ি: সিনেমা দৃশ্য নয়, বাস্তব!

ব্যক্তিগত একটি গাড়ি দ্রুত ছুটছে। গাড়ির চার চাকার মধ্যে আটকে আছে এক নারী। গাড়ির নিচে সেই নারীকে নিয়েই গাড়িটি ছুটছে। পেছনে পথচারী, রিকশাওয়ালা, মটরসাইকেল চালক সবাই ডাকছেন চালকে, থামতে অনুরোধ করছেন কিন্তু তাও গাড়ি এগিয়ে যাচ্ছে। আর দুমড়ে মুচড়ে যাচ্ছেন সেই নারী।
না কোনো সিনেমার দৃশ্য নয় এটি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত এমন দৃশ্য দেখেছেন কয়েক হাজার মানুষ। চারুকলার সামনে থেকে যখন গাড়িটি যাচ্ছিল ঠিক তখনই গাড়ির সামনে পড়ে যায় রুবিনা আক্তার (৪৫) নামের এক নারী। সঙ্গে আরো একজন। কিন্তু গাড়ি না থামিয়ে রাজু ভাস্কর্য হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত দেড় কিলোমিটার পথ টেনে হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। সাধারণ মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাড়া খেয়ে গাড়ি চালক গাড়িটি থামাতে বাধ্য হন। এক পর্যায়ে চালকে গণপিটুনি দেওয়া হয়।
আহত অবস্থায় নারী ও গাড়ি চালক’কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রুবিনা আক্তারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাড়ি চালক আফহার জাফর শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক।

শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

ছবি: সামাজিক যোগাযোগ মাধ্যম

ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. মাকসুদ গণমাধ্যমকে জানান, ওই নারীকে গুরুতর অবস্থায় নিয়ে আসা হলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। আর প্রাইভেটকারের চালক চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, তখন টিএসসিতে আমরা। গল্প আর আড্ডায় ব্যস্ত। হঠাৎ দেখলাম একটি গাড়ি আমাদের পাশ দিয়ে নারীকে ঠেলতে ঠেলতে নিয়ে চলে যাচ্ছে। এটা দেখে আমরা আশেপাশের রিকশাওয়ালা, বাইকার, সাধারণ শিক্ষার্থী তাকে তাড়া করে নীলক্ষেতে গিয়ে আটকাই। ওই নারীর দেহ এক পাশ পুরো ছিঁড়ে গেছে। তবে হাত পা ঠিক ছিল, তিনি জীবিতও ছিলেন। পরে পুলিশ এসে তাদের ঢামেকে নিয়ে যায়।

ওই নারীর দেবর নুরুল আমিন জানান, তাদের বাসা হাজারীবাগ এলাকায়। তেঁজগাও থেকে ভাবীকে নিয়ে মোটরসাইকেল যোগে তারা বাসায় আসছিলেন। শাহবাগ মোড়ে আসলে প্রাইভেটকার তাদেরকে পিছন থেকে ধাক্কা দেয়। তখন রুবিনা আক্তার প্রাইভেটকারের বাম্পারের সাথে আটকে যায়। এ অবস্থায় তাকে টেনে হিঁচড়ে প্রায় নীলক্ষেত পর্যন্ত নিয়ে যায় প্রাইভেটকারের চালক। পরে স্থানীয় জনতা গাড়িটিকে আটক করে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

টিফিন কিনতে গিয়ে গুলিবিদ্ধ স্কুলছাত্র, নেপথ্যে মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব
সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে গুলি: নিহত ৫, ঘৃণাজনিত হামলার সন্দেহে তদন্ত
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: প্রধান সন্দেহভাজনের পাশাপাশি তদন্তের আওতায় ওপেনএআই
পাকুন্দিয়ায় প্রধান শিক্ষকের স্ত্রীর নিয়োগ নিয়ে প্রশ্ন, তদন্তে গিয়ে আপ্যায়ন গ্রহণের অভিযোগ
ক্যাম্পাসসংলগ্ন বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা
আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলু

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ