Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

শ্রীমঙ্গলে ‘আর্জেন্টিনা’র বিপক্ষে ৫-২ গোলের ব্যবধানে ‘ব্রাজিল’–এর জয়

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা–সমর্থকদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটায় উপজেলার ভাড়াউড়া মাঠে সমর্থকেরা ব্রাজিল ও আর্জেন্টিনা নামে দুই দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন। ৯০ মিনিটের খেলায় ৫-২ গোলের ব্যবধানে আর্জেন্টিনার বিপক্ষে জয় পায় ব্রাজিল দল।

খেলা শেষে বিজয়ী ব্রাজিল দলের খেলোয়াড়দের হাতে কাপ তুলে দেওয়া হয়। কাপ পেয়ে উচ্ছ্বসিত হন ব্রাজিল দলের খেলোয়াড়েরা। ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন মো. আবুল হোসেন, আর্জেন্টিনা দলের অধিনায়ক ছিলেন মঈনুল ইসলাম। শ্রীমঙ্গলের মক্কা মার্কেটের ব্যবসায়ীরা মিলে এই খেলার আয়োজন করেন।

আনন্দঘন পরিবেশে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এতে আর্জেন্টিনা দলের বিপক্ষে ব্রাজিল দল ৫-২ গোলের ব্যবধানে জয়ী হয়েছে।
কাপ হাতে উচ্ছ্বসিত ব্রাজিল দলের খেলোয়াড়েরা। শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া মাঠে
কাপ হাতে উচ্ছ্বসিত ব্রাজিল দলের খেলোয়াড়েরা। শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া মাঠেছবি: প্রথম আলো
ব্যবসায়ী ও ব্রাজিল দলের খেলোয়াড় জলিল আহমেদ প্রথম আলোকে বলেন, বাংলাদেশসহ সারা বিশ্ব এখন বিশ্বকাপ ফুটবলে মাতোয়ারা। শ্রীমঙ্গল এর ব্যতিক্রম নয়। তিন–চার দিন আগে মক্কা মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে থেকে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থকেরা মিলে ফুটবল ম্যাচ আয়োজনের উদ্যোগ নেন। শেষ পর্যন্ত ব্রাজিল ও আর্জেন্টিনা দলে বিভক্ত হয়ে ফুটবল ম্যাচ খেলেন তাঁরা। খুবই আনন্দঘন পরিবেশে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এতে আর্জেন্টিনা দলের বিপক্ষে ব্রাজিল দল ৫-২ গোলের ব্যবধানে জয়ী হয়েছে।

****প্রথম আলো থেকে নেয়া।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

৬৪ জেলায় ক্রীড়া প্রতিভা অন্বেষণে অনলাইন নিবন্ধন শুরু ১ জুলাই, চলবে ৩১ আগস্ট পর্যন্ত
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিয়ন্ত্রণ
খেলাধুলা, শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে গড়ে উঠবে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বিশ্বকাপের উন্মাদনায় ‘ব্রেক’! পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বড় পর্দায় ম্যাচ দেখানো বন্ধ
পাঠ্যক্রমে ফুটবল-ক্রিকেটসহ পাঁচ খেলা অন্তর্ভুক্তির উদ্যোগ: প্রধানমন্ত্রী
ক্রীড়াসেবী ও শিক্ষার্থীদের জন্য ৮ কোটি ৪১ লাখ টাকার সহায়তা ও বৃত্তি প্রদান

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ