Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

বিশ্ব জয় করার শক্তির নাম হচ্ছে মেধা : টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বিশ্ব জয় করার শক্তির নাম হচ্ছে মেধা। বাংলাদেশের নতুন প্রজন্মের মেধা আছে এবং তারা উত্তরাধিকার সুত্রে সাহসী। একান্ন বছর আগে বিনা অস্ত্রে পাকিস্তানীদের অস্ত্র কেড়ে নিয়ে যুদ্ধ করেছি- বঙ্গবন্ধুর নেতৃত্বে সাহসকে পুঁজি করে আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির হাত ধরে আমরা উন্নত বাংলাদেশ গড়ার যুদ্ধে সফলতার দ্বার প্রান্তে বলে উল্লেখ করেন মোস্তাফা জব্বার।

মন্ত্রী গতকাল সোমবার রাতে ঢাকায় সোনারগাঁও হোটেলে বাংলালিংক এনোভেটর্স ৬.০ –এর গ্রান্ড ফিনালে উপলক্ষ‌্যে বাংলালিংক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: খলিলুর রহমান এবং বাংলালিংক সিইও এরিক অস উপস্থিত ছিলেন।

টেলিযোগাযোগ মন্ত্রী দেশে মোবাইল প্রযুক্তি বিকাশের বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে উল্লেখ করে বলেন, সামনের দিনে ৩জি নেটওয়ার্ক প্রযুক্তির প্রয়োজন হবে না। সামনের দিনের নেটওয়ার্ক হবে ২জি, ৪জি এবং ৫জি। কথা বলার জন‌্য শুধু ২জি এবং ৪জি প্রযুক্তি প্রয়োজন হবে। ৫জি প্রযুক্তির মহাসড়ক কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, আইওটি কিংবা ব্লকচেইন প্রযুক্তির জন‌্য প্রয়োজন হবে। তিনি মোবাইল অপারেটরসমূহকে স্পেকট্রাম সুবিধা কাজে লাগিয়ে ৫জি প্রযুক্তি সম্প্রাসারণে উদ‌্যোগ দ্রুততার সাথে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে মোবাইল প্রযুক্তি বিকাশের সফলতা তুলে ধরে বলেন, সাধারণের নাগালের মধ‌্যে মোবাইল ফোন সেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে চারটি মোবাইল অপারেটরকে লাইসেন্স প্রদান করে মোবাইল সেবার প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করেন। এর ফলে মোবাইল ফোনের মনোপলি ব্যবসা বন্ধ হয়, মোবাইল সেবা পৌঁছে যায় সাধারণের নাগালে। তার হাত ধরেই ১৯৯৭ সালে ২জি, ২০১৩ সালে ৩জি, ২০১৮ সালে ৪জি এবং ২০২১ সালে ৫জি মোবাইল প্রযুক্তি যুগে প্রবেশ করে বাংলাদেশ। বঙ্গবন্ধুর প্রচেষ্টায় ১৯৭৩ সালে আইটিইউ-এর সদস‌্যপদ অর্জন এবং বেতবুনিয়ায় ১৯৭৫ সালের ১৪ জুন ভূ-উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ‌্যমে বঙ্গবন্ধু তৃতীয় শিল্প বিপ্লবে অংশ গ্রহণের যে বীজ বপন করে গেছেন তা শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে গত ১৮ বছরে বাংলাদেশকে পঞ্চম শিল্প বিপ্লবে অংশগ্রহণের সক্ষম দেশ হিসেবে রূপান্তর ঘটিয়েছে। মন্ত্রী মেধা বিকাশে বাংলালিংকের ভূমিকার প্রশংসা করে বলেন, তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে বাংলালিংক-এর বিভিন্ন উদ্যোগ তরুণদেরকে উদ্ভাবনী হতে অনুপ্রাণিত করছে। এই কর্মসূচি থেকে পাওয়া শিক্ষা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা নিজেদেরকে ডিজিটাল বাংলাদেশের চ‌্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে তুলতে পারবে বলে মন্ত্রী আশাবাদ ব‌্যক্ত করেন।

পরে মন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ীদের মধ‌্যে পুরস্কার বিতরণ করেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ