Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

বাংলাদেশ থেকে লোকবল নেবে রাশিয়া

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বাংলাদেশ থেকে জরুরি ভিত্তিতে লোকবল নেবে রাশিয়া। অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

পদের নাম ও সংখ্যা: স্ক্যাফোল্ডিং পদে ৩০ জন, হাল ফিটার পদে ২০, মেরিন মেশিন ফিটার পদে ১০, মেরিন পাইপ ফিটার পদে ১০, ওয়েল্ডার পদে ১০ এবং দোভাষী পদে ৮ জন নেয়া হবে।

আবেদন যোগ্যতা : প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় মাস দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর অথবা অন্য দেশে জাহাজ নির্মাণশিল্পে বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দোভাষী পদের জন্য ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

শর্ত : এসব পদে নিয়োগ পেলে শিক্ষানবিশকাল তিন মাস। সপ্তাহে পাঁচ দিন কাজ করতে হবে। প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : স্ক্যাফোল্ডিং পদে বেতন ৬৭,০২১ টাকা; হাল ফিটার ও মেরিন মেশিন ফিটার পদে বেতন ৮৩,৭৭৬ টাকা; মেরিন পাইপ ফিটার পদে ৮০,৪২৫ টাকা; ওয়েল্ডার পদে ৮৩,৭৭৬ টাকা এবং দোভাষী পদে বেতন ৬৫,০৯৪ টাকা।

এ ছাড়া চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি দেবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বছরে ৩ থেকে ৫ মাস মাইনাস ১১ থেকে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে। ঠান্ডা বা এলার্জির প্রবণতা থাকলে আবেদন না করাই ভালো।

খরচ ও অন্যান্য : নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ বাবদ ৪১ হাজার ২৫০ টাকা এবং বিধি অনুযায়ী অন্যান্য সরকারি ফি দিতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য পূরণ করে ৮ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeG-ByCPAeW0_CnPxTMOs4XJjL0qzAnBbm9_btdF2Aki-RICA/viewform

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বিসিএসে বিশাল নিয়োগের ইঙ্গিত, শূন্য ৮,০৯৯ ক্যাডার পদ দ্রুত পূরণের পরিকল্পনা
এমপিওভুক্ত শিক্ষকদের নবম পে স্কেলে অন্তর্ভুক্তির কাজ চলছে: শিক্ষামন্ত্রী
এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৭৭ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি: শিক্ষামন্ত্রী
শিক্ষা মন্ত্রীর হঠাৎ অ্যাকশন
২ লাখ টাকার বিনা মূল্যে প্রশিক্ষণ দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্‌ফ
৪৫তম বিসিএস প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ ১২৭৮৯

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ