Header Border

ঢাকা, , | () ২৩.৩২°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

কাস্তিলিওকে ক্ষমতাচ্যুত পেরু পেল প্রথম নারী প্রেসিডেন্ট

পেরুর বামপন্থী প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলিওকে গতকাল বুধবার ক্ষমতাচ্যুত করা হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। দেশটির নতুন প্রেসিডেন্ট হয়েছেন দিনা বলুয়ার্তে। তিনি পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট। খবর এএফপি ও বিবিসির।

পার্লামেন্ট (কংগ্রেস) ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন কাস্তিলিও। তাঁর এই তৎপরতাকে অভ্যুত্থানের চেষ্টা হিসেবে বর্ণনা করা হয়। কাস্তিলিওর কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা রুখে দেওয়া হয়। কংগ্রেসের জরুরি অধিবেশন ডেকে কাস্তিলিওকে অভিশংসন করেন আইনপ্রণেতারা। অভিশংসনের পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

দিনভর নানা নাটকীয়তার পর ৬০ বছর বয়সী আইনজীবী দিনা বলুয়ার্তে পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তিনি আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন।

শপথ নেওয়ার পর দিনা বলেন, মেয়াদ অনুযায়ী তিনি ২০২৬ সালের জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করবেন। সংকট উত্তরণে তিনি রাজনৈতিক সমঝোতার আহ্বান জানিয়েছেন।

গতকালের নাটকীয় ঘটনাবলির সূত্রপাত হয়, পেরুর জাতীয় টেলিভিশনে কাস্তিলিওর ভাষণের মধ্য দিয়ে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি পেরুতে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন।

একই সঙ্গে ৫৩ বছর বয়সী কাস্তিলিও বলেন, কংগ্রেস তিনি ভেঙে দেবেন। কারফিউ জারি করবেন। ডিক্রি দিয়ে দেশ শাসন করবেন।

কাস্তিলিওর এই ঘোষণায় সংকট আরও ঘনীভূত হয়। দেশ-বিদেশে শুরু হয় তীব্র সমালোচনা। প্রতিবাদে দেশটির বেশ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন।

দেশটির সাংবিধানিক আদালতের প্রধান কাস্তিলিওকে একটি অভ্যুত্থান শুরুর জন্য অভিযুক্ত করেন। কাস্তিলিওকে তাঁর সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।
পেরুর পুলিশ ও সশস্ত্র বাহিনী একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। এই বিবৃতিতে বলা হয়, তারা পেরুর সাংবিধানিক আদেশকে শ্রদ্ধা করে।

কাস্তিলিওর বিরুদ্ধে নতুন অভিশংসন কার্যক্রম শুরুর কয়েক ঘণ্টা আগে তিনি কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টা করেছিলেন। আগে দুইবার তাঁকে অভিশংসনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
#প্রথম আলো#

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মিয়ানমার সীমান্তে নজরদারি আরও জোরদার, পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা: যুক্তরাষ্ট্র বাংলাদেশের মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার
গণমাধ্যমে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর
বিশ্বকাপের উন্মাদনায় ‘ব্রেক’! পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বড় পর্দায় ম্যাচ দেখানো বন্ধ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ ও কারিগরি শিক্ষায় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব
টানা তৃতীয়বার দেশের শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্বের সেরা ৬০০-তে গৌরবময় অবস্থান

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ