Header Border

ঢাকা, , | () ২৩.৫১°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

সরকারি মাধ্যমিকে ভর্তি: লটারির ফল প্রকাশ

কোনো ধরনের চাপ বা তদবির ছাড়াই দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে স্বংয়ক্রিয়ভাবে ভর্তির সুযোগ পেয়েছে ১ লাখের কিছু বেশি শিক্ষার্থী। এমন দাবি করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বেছে বেছে ভালো শিক্ষার্থী নিয়ে কিছু প্রতিষ্ঠানের অতিমাত্রায় ভালো ফল করার দিন শেষ। এখন সব প্রতিষ্ঠানকেই সমানভাবে ভালো করতে হবে।

দেশের ৫শ৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারির ফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধানশিক্ষক, ভর্তিচ্ছু প্রার্থী ও বেশ কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন।

এবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ১ লাখ ৭ হাজার ৮শ৯০টি শূন্য আসনে ভর্তি হতে আবেদন জমা পড়ে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। প্রতি আসনে ভর্তি হতে লড়াই করে ৫.৮ জন শিক্ষার্থী।

শিক্ষার্থীর অতিরিক্ত কোচিং, মুখস্ত এবং বাড়তি চাপ এড়াতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে লটারি হয়- এ কথা বলে শিক্ষামন্ত্রী বলেন, লটারি কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী বলেন, সুযোগের সমতা আনতেই এই পদ্ধতি।
শিক্ষা সচিব আবু বকর ছিদ্দীক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমদ বলেন, স্কুলে ভর্তির সময় ছোট শিশুদের ওপর যে চাপ পড়ে তা অমানবিক। এটা থেকে শিশুদের মুক্তি দিতেই লটারি।

এবার সরকারি স্কুলে ৫৯ শতাংশ আসন কোটায় বরাদ্দ রাখা হয়েছে। সাধারণ কোটায় স্কুলগুলোতে ভর্তির সুযোগ থাকছে ৪১ শতাংশ আসনে।

এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে সরকারি স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে যেকোনো টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠাতে হবে। এজন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে GSA লিখে স্পেস দিয়ে RESULT লিখে স্পেস দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর USERID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে। 

আর ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd) সরকারি স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে।

নিচের লিঙ্কে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়েও ফল জানা যাবে। https://gsa.teletalk.com.bd/gov/student/lottery-result/search-result.php?result=Merit

বিস্তারিত ভিডিও লিঙ্কে

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ