Header Border

ঢাকা, , | () ২৩.৩২°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

শিল্প মন্ত্রণালয়ে ই-লাইব্রেরি ও ডে-কেয়ার সেন্টার উদ্বোধন

বিশাল ই-লাইব্রেরি। কর্মকর্তা কর্মচারীরা এক ক্লিকে খুঁজে পাবেন যে কোনো বই। প্রয়োজনে লাইব্রেরিতে থাকা কয়েক হাজার বই থেকেও বেছে নিতে পারেন যে কোনো একটি। কাজের চাপে যখন অস্থির তখন কিছুটা জ্ঞান নিতে বা হালকা হতে চলে আসবেন লাইব্রেরিতে। না এই চিত্র কল্পনার নয়, বাস্তবে এরকমই লাইব্রেরি করেছে শিল্প মন্ত্রণালয়।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আজ রাজধানীর মতিঝিলের শিল্প মন্ত্রণালয় ভবনে অত্যাধুনিক ই-লাইব্রেরি এবং ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্পসচিব জাকিয়া সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

শিল্প মন্ত্রণালয়ের নিচতলায় স্থাপিত ই-লাইব্রেরি একটি অত্যাধুনিক ও প্রযুক্তিনির্ভর লাইব্রেরি, যেখানে মনোরম পরিবেশে মুদ্রিত বইয়ের পাশাপাশি ইলেকট্রনিক বই বা ই-বুক পড়ার সুবিধা থাকছে। ৯৫০ বর্গফুট জায়গার এই লাইব্রেরিতে প্রায় ২০০০ বইয়ের সমাহার থাকবে যা ই-লাইব্রেরি ওয়েবসাইট ব্যবহার করে অনুসন্ধান করা যাবে। সরকারি বন্ধের দিন ব্যতীত অফিস চলাকালীন লাইব্রেরিতে বই পড়া ও বই ইস্যু করা যাবে।

ই-লাইব্রেরি উদ্বোধন করে শিল্পমন্ত্রী বলেন, এটি শিল্প মন্ত্রণালয়ের মতো একটি বড় ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বুদ্ধিবৃত্তিক চর্চা/পাঠ্যাভ্যাস বৃদ্ধিতে সহায়তা করবে ও জ্ঞান অনুসন্ধানে উদ্বুদ্ধ করবে।

ডে-কেয়ার সেন্টার উদ্বোধন করে শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের পঞ্চম তলায় স্থাপত ডে-কেয়ার সেন্টারটিতে কর্মকর্তা-কর্মচারীরা অফিস চলাকালীন সময়ে তাদের ছোট শিশুদের রাখতে পারবেন। এতে তারা শিশু নিয়ে দুশ্চিন্তামুক্ত হয়ে কাজ করতে পারবেন।

মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারির তাদের নিজস্ব পাসওয়ার্ড দিয়ে ই-লাইব্রেরিতে যুক্ত হয়ে ক্যাটাগরিভিত্তিক বই অনুসন্ধানের পাশাপাশি বই ধার নিতে বা পড়তে পারবে। ডিজিটাল পদ্ধতিতে লাইব্রেরি ম্যানেজমেন্ট করায় খুব সহজে বই উত্তোলন/জমাদান সংক্রান্ত ডাটাবেইজ মেইনটেনই করা যাবে এবং কার কাছে কতটি বই ক’য়টি আছে যা এখনো ফেরত দেওয়া হয়নি তার তথ্য খুব সহজে বের করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মন্ত্রণালয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ
৬৪ জেলায় ক্রীড়া প্রতিভা অন্বেষণে অনলাইন নিবন্ধন শুরু ১ জুলাই, চলবে ৩১ আগস্ট পর্যন্ত
ডিসেম্বরেই সব শিক্ষার্থীর হাতে বই, কাগজ সরবরাহে আশ্বাস মিল মালিকদের: শিক্ষামন্ত্রী
আপত্তিকর ভিডিও ভাইরাল: শাহজাদপুরের সেই প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত
তৃতীয় ভাষা জানলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকবে শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ