Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

আফগান বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিষিদ্ধ করায় ছাত্রদের পরীক্ষা বর্জন

আফগানিস্তানে ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিষিদ্ধ ঘোষণা করার প্রতিবাদে পরীক্ষা বর্জন করেছেন ছাত্ররা। ছাত্রীদের প্রতি সংহতি জানিয়ে নানগারহার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পরীক্ষা বর্জন করেন। খবর ইন্ডিয়া টুডের

এদিকে মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ করে তালেবানের ঘোষিত সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন নানগারহার ও কান্দাহারের ছাত্ররা। এ সময় তাঁদের হাতে প্ল্যাকার্ডও দেখা যায়।

গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করে তালেবান। বুধবার ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে গেলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেননি।

ক্ষমতায় আসার পর নারীদের অধিকার ও স্বাধীনতা হরণে এটি তালেবানের সর্বশেষ পদক্ষেপ।

তালেবানের এমন সিদ্ধান্তে আন্তর্জাতিকভাবে নিন্দার ঝড় উঠেছে। এ সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র।

নারীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। এএফপি জানায়, এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে আজ বৃহস্পতিবার তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নারী শিক্ষা নিষিদ্ধ করা ইসলামসম্মত কিংবা মানবিক কোনোটিই নয়। আমরা এ সিদ্ধান্ত সঠিক বলে মনে করি না। ইনশা আল্লাহ, তালেবান এ সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে।’

গত বছর ক্ষমতা দখলে নেওয়ার পর তালেবান কঠোর ইসলামি আইন ব্যাপকভাবে বাস্তবায়ন করেছে। তারা মেয়েদের মাধ্যমিক শিক্ষাও নিষিদ্ধ করেছে। বিধিনিষেধের কারণে চাকরি করতে পারছেন না আফগান নারীরা।

এ ছাড়া নারীদের ঘরের বাইরে বোরকা পরে চলতে বলা হয়েছে। তাদের পার্ক ও শরীরচর্চাকেন্দ্রে নিষিদ্ধ করা হয়েছে। পুরুষ স্বজন ছাড়া নারীদের দীর্ঘ ভ্রমণে যেতে নিষেধ করা হয়েছে।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মিয়ানমার সীমান্তে নজরদারি আরও জোরদার, পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা: যুক্তরাষ্ট্র বাংলাদেশের মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার
গণমাধ্যমে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর
বিশ্বকাপের উন্মাদনায় ‘ব্রেক’! পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বড় পর্দায় ম্যাচ দেখানো বন্ধ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ ও কারিগরি শিক্ষায় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব
টানা তৃতীয়বার দেশের শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্বের সেরা ৬০০-তে গৌরবময় অবস্থান

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ