Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

ঢাবি’র বাসটি চলছিল উল্টো পথে, পথচারীর মৃত্যু

প্রতীকী ছবি

প্রধানমন্ত্রীর কার্যলয়ের সামনের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টঙ্গী-গাজীপুর রুটের ‘ক্ষণিকা’ বাসটি চলছিল উল্টো পথে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই বাসের ধাক্কায় মোহাম্মদ আল আমিন টুটুল নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

২৪ বছর বয়সী টুটুল প্রথমে মারাত্মক আহত হন। বিভিন্ন হাসপাতাল ঘুরে রাত সাড়ে ৯টার দিকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় টুটুলের মৃত্যু হয়। নিহত টুটুল পাশ্ববর্তী বিজয় সরণির আওলাদ হোসেন মার্কেটের সিএসএল নামে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

তেজগাঁও থানার ডিউটি অফিসার ও সাব ইন্সপেক্টর হাবিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বাসের চালক বজলুর রহমানকে তেজগাঁও থানা পুলিশ আটক করেছে জানা গেছে।

হাবিবুর রহমান বলেন, বাসটির ধাক্কায় ওই ব্যক্তি পায়ে ও মাথায় আঘাত পান। কয়েক হাসপাতাল ঘুরে মালিবাগ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের আত্মীয়রা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ঢাবি ক্ষণিকা বাস কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাকিব হাসান একাধিক গণমাধ্যমকে বলেন, বিআরটিসির ঢাকা মেট্রো-ব ১৫-৬২০৩ নম্বরের দ্বিতল বাসটি ভাড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহন করত। বৃহস্পতিবার বিকেল চারটায় বাসটি বিশ্ববিদ্যালয়ের কার্জন হল-টিএসসি- শাহবাগ-ইস্কাটন-মগবাজার ফ্লাইওভার-কাওরানবাজার-ফার্মগেট-বিজয় সরণি-পিএম অফিসের সামনের রুট ব্যবহার করছিল। অন্যান্য দিন এই রুটের বাসগুলো সাধারণত ৪০ মিনিটে মহাখালী পৌঁছে যায়। তবে অতিরিক্ত জ্যামের কারণে আজ (বৃহস্পতিবার) ফার্মগেট আসতেই ৫০ মিনিটের মতো লেগে যায়। এ কারণে ফার্মগেট পর্যন্ত আসার পরে ড্রাইভার উল্টো পথে যেতে শুরু করে এবং প্রধানমন্ত্রীর অফিসের সামনের সড়কে ওই ব্যক্তিকে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও টুটুলের সহকর্মীরা মিলে প্রথমে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন। ঢামেকে আনা হলে কিছু টেস্ট করিয়ে আইসিইউতে রাখতে বলেন চিকিৎসক। কিন্তু ঢামেকে আইসিইউ খালি না থাকায় তাকে মালিবাগের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

তারা আরও বলেন, বাসটি ফার্মগেট থেকে উল্টো পথে বিজয় সরণির দিকে এগোচ্ছিল। চালককে সতর্ক করা হলেও সে কারো কথা আমলে নেয়নি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ উত্থাপন, পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আরেক ধাপ অগ্রগতি
টিফিন কিনতে গিয়ে গুলিবিদ্ধ স্কুলছাত্র, নেপথ্যে মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিয়ন্ত্রণ
টানা তৃতীয়বার দেশের শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্বের সেরা ৬০০-তে গৌরবময় অবস্থান

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ