Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

হাইস্কুল সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ, খোলা থাকছে মাধ্যমিক

সরকারি-বেসরকারি হাইস্কুল সংযুক্ত প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তীব্র গরমের কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই ছুটি ঘোষণা করে । আগামী বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক স্তরের ক্লাস বন্ধ থাকবে। সোমবার বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে। এর আগে গত রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীব্র গরমের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে।
স্কুল বন্ধে অধিদপ্তরের এই আদেশে স্বাক্ষর করেন প্রশাসন শাখার সহকারী পরিচালক রূপক রায়। আদেশে বলা হয়, যেসব সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তর সংযুক্ত রয়েছে সেসব বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম আগামী ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

‘সরকারি বেসরকারি হাইস্কুল ও কলেজগুলোতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত থাকবে। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে। শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি সঙ্গে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসবে’এমন নির্দেশনার কথা বলা হয়েছে আদেশে।

আদেশে আরো বলা হয়েছে জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে। শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।

অধিদপ্তরের এই আদেশটি সব সরকারি-বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক, কলেজে অধ্যক্ষ, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক উপপরিচালকদের পাঠিয়েছে অধিদপ্তর।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ