Header Border

ঢাকা, , | () ২৪.৯৯°সে
শিরোনাম
রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির নির্দেশ বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ

রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির নির্দেশ

মাদকবিরোধী প্রচার ও ইভটিজিং প্রতিরোধে নিতে হবে উদ্যোগ, অগ্রগতি প্রতিবেদন জমার শেষ সময় ২৬ অক্টোবর

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী সচেতনতা জোরদার, ইভটিজিং প্রতিরোধ এবং ‘র‍্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পাশাপাশি শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে।

এসব নির্দেশনা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেওয়া উদ্যোগের অগ্রগতি প্রতিবেদন আগামী ২৬ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি মাদকবিরোধী প্রামাণ্যচিত্র ও থিম সং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং প্রতিরোধ এবং ‘র‍্যাগ ডে’ আয়োজনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার এবং সচেতনতামূলক প্রচারপত্র বিতরণের নির্দেশনা রয়েছে।

মাউশির নির্দেশনা অনুযায়ী, আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করতে হবে। এতে সংশ্লিষ্ট জেলার মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা, মাদকবিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠনের তথ্য, অভিভাবক সমাবেশের আয়োজন এবং রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে নেওয়া উদ্যোগের বিবরণ অন্তর্ভুক্ত করতে হবে।

এসব তথ্য নির্ধারিত ছকে সংকলন করে ২৬ অক্টোবরের মধ্যে director.mew@gmail.com ঠিকানায় ই-মেইলে পাঠাতে হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ