Header Border

ঢাকা, , | () ২৩.৫১°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর

সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা—প্রতিকূল আবহাওয়ায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা পরে একই প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে দেওয়া হবে পূর্ণ নম্বর।

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগের মধ্যে বড় ঘোষণা দিয়েছে সরকার। প্রতিকূল আবহাওয়া, বন্যা বা অনিবার্য কারণে কোনো বিষয়ে পরীক্ষা দিতে না পারা পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, চলতি বছর দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে।

মন্ত্রী বলেন, ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের নির্ধারিত কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলার কিছু শিক্ষার্থীও দুর্যোগসহ বিভিন্ন অনিবার্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি।

তিনি জানান, প্রতিকূল আবহাওয়া কিংবা অন্য কোনো অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। তাই বিশেষ বিবেচনায় ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে।

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুল প্রসঙ্গে তিনি জানান, প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ত্রুটি হয়েছে, সে কারণে ক্ষতিগ্রস্ত সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও সংসদে পুনরায় আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কাগজকল মালিকদের যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী
দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী
শিক্ষকদের বদলি ও প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী
একনেক সভায় শিক্ষার দুই প্রকল্প অনুমোদন
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই : অধ্যাপক আলী রীয়াজ
আমরা যেন ভুলে না যাই জুলাইয়ে আমাদের সন্তানরা কেন প্রাণ দিয়েছে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ