Header Border

ঢাকা, , | () ২৩.৫১°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

সিনচিয়াংয়ের কুল

ওয়াং হাইমান (ঊর্মি)

চীনের সিনচিয়াংয়ে একটি কথা প্রচলিত আছে: আপনি যদি দিনে তিনটি কুল খান, তবে আপনার যৌবন দীর্ঘস্থায়ী হবে। কুলের পুষ্টিগুণ চীনে স্বীকৃত। কুলের স্যুপ যেমন চীনে জনপ্রিয়, তেমনি বিভিন্ন খাবারে কুলের ব্যবহার লক্ষ্যণীয়।
চীনা কুলের দীর্ঘ ইতিহাস রয়েছে। চীনা কুল ‘লাল জুজুব’ নামেও পরিচিত। প্রাচীনকাল থেকে চীনে ‘পাঁচ ফল’-এর তালিকায় কুল আছে স্বমহিমায়। কুল ভিটামিনসমৃদ্ধ। চীনে একে ‘প্রাকৃতিক ভিটামিন বড়ি’ বলেও ডাকা হয়। ক্লিনিকাল স্টাডিজ থেকে দেখা গেছে, যেসব রোগী বেশি বেশি কুল খায়, তাদের স্বাস্থ্য দ্রুত পুনরুদ্ধার হয়। কুলের গাছ খরা ও জলাবদ্ধতার মতো প্রতিকূল পরিবেশেও টিকে থাকে। একটি চীনের বিভিন্ন জায়গায় চাষ হয়।
সিনচিয়াংয়ের কুল খুবই সমৃদ্ধ। এর অনেক প্রজাতি আছে। যেমন: হামি কুল, কাশগর ছোট লাল কুল, হ্যথিয়ান কুল এবং রুওছিয়াং কুল, ইত্যাদি। সিনচিয়াংয়ের কুল পুষ্টিমূল্য ও ফার্মাকোলজিকাল প্রভাবের দিক থেকে চীনে শীর্ষে রয়েছে।
রুওছিয়াং কুলের ত্বক পাতলা, উজ্জ্বল। এটি খেতে নরম ও সুস্বাদু। মিষ্টতাও বেশি। রুওছিয়াং কাউন্টি দক্ষিণ সিনচিয়াংয়ের থাকলামাকান মরুভূমি ও খুনলুন পর্বতমালার মাঝখানে অবস্থিত। এটি পূর্বে কানসু ও ছিংহাই প্রদেশের সাথে সংযুক্ত। এর দক্ষিণে তিব্বত। এখানে দিন ও রাতের মধ্যে সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য থাকে। এখানে উত্পন্ন কুলই রুওছিয়াং কুল। এতে আছে প্রোটিন, চর্বি, লিপিড, জৈব অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন সি এবং ক্যালসিয়াম। ফলে এটি বেশি পুষ্টিকর।

লেখিকা: ওয়াং হাইমান (ঊর্মি)
সাংবাদিক, বাংলা বিভাগ
চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চীনে তৈরী সি-৯১৯ বিমানের ৫ লক্ষাধিক যাত্রী পরিবহন
চীনের বিদ্যুত চালিত যানবাহন বনাম ইইউ’র ব্যবস্থা
ফারদিন: খুন নাকি আত্মহত্যা—কোন তত্ত্ব বিশ্বাস করব?

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ