Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

অপ্রত্যাশিত বন্যা থেকে শিক্ষা নিতে হবে সবাইকে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এবারের অপ্রত্যাশিত বন্যা যে ক্ষতি করলো তা থেকে সকলকে শিক্ষা নিতে হবে। আজ খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে খাগড়াছড়ির প্রশাসন, সুশীল সমাজ, সাংবাদিক ও ছাত্র জনতাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে  সুপ্রদীপ চাকমা।

উপদেষ্টা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে থেকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

বন্যার ভয়াবহতার কথা উল্লেখ করে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন- বাংলাদেশের নদী, খাল-বিল, ধান ক্ষেত ভরাট করে যেভাবে আবাসন নির্মাণ করা হচ্ছে, তা আমাদের জন্য অত্যন্ত ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। বর্ষণ হলেই এখানে পানি জমে বন্যা হচ্ছে।

উপদেষ্টা বলেন, ধানক্ষেতের উপর মহিলা কলেজ নির্মাণের জন্য জায়গা বরাদ্দ নির্বাচন করা মোটেই উচিত হবে না। আলুটিলার উঁচু জায়গায় মহিলা কলেজ নির্মাণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন উপদেষ্টা।

তিনি আরও বলেন, বাংলাদেশের খাল, বিল, নদী-নালা ও শষ্যক্ষেতগুলোতে কোনোভাবেই আবাসন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া যাবে না। মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িতদের অভিনন্দন এবং নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানানো হয়। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যেক জেলায় ২ জন করে ছাত্র প্রতিনিধি রাখা হবে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম, সুশীল নাগরিক সুদিন কুমার চাকমা, খাগড়াছড়ি জেলার সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ত্রিনা চাকমা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদুল আলম ও মাসুদ রানা এসময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার আগে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ি সদর থানার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণবিতরণের সময় রিজিয়ন কমান্ডার ২০৩, খাগড়াছড়ির ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বন্যায় দুর্গতদের খোঁজ খবর নেয়াসহ তাদের মাঝে দ্রুত যথাযথ ত্রাণ পৌঁছিয়ে দেয়ার নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ