জাকসু’র প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন-আজ রাতের মধ্যেই জাকসু ও ২১ টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন কমিশনের কার্যালয় প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। অধ্যাপক মনিরুজ্জামান বলেন, রাতের মধ্যেই ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হবে। তবে ঠিক কয়টার সময় হবে সেটা উল্লেখ না করেলেও তিনি বলেন, ফল ঘোষণা রাতের শেষভাগেও হতে পারে।
মনিরুজ্জামান বলেন, গতকাল রাত নয়টা থেকে ভোট গণনা শুরু করা হয়। ২১ টি হলের মধ্যে গণনা শেষ হয়েছৈ ১৯ টি হলের। সাংবাদিকদের তিনি বলেন, আমরা দ্রুত ভোট গণনার জন্য জনবল বৃদ্ধি করেছি। প্রার্থীদের এজেন্টের সামনে স্বচ্ছতা বজায় রেখে ভোট গণনা করা হচ্ছে। তিনি জানান, নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট নেই এমন কাউকে ভোট গণনা প্রক্রিয়ায় রাখা হয়নি।

২৩.১৬°সে