Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

নাসা গ্রুপের সম্পত্তির খবর জানালো সরকার

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নাসা গ্রুপের শ্রমিকদের বেতন পরিশোধ করা না হলে মালিকপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম সভায় সভাপতির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন।
সভায় উপস্থিত নাসা গ্রুপের  প্রতিনিধিবৃন্দকে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের কাছ থেকে সম্পত্তি বিক্রির জন্য পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে তাদের সম্পদ বিক্রির ব্যবস্থা করে শ্রমিকের চলতি মাসের বেতন ভাতাদি পরিশোধের বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠান চালু রাখা অথবা বন্ধ করার সিদ্ধান্তও জানাতে হবে। অন্যথায় মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  সে সাথে নাসা গ্রুপের মালিক, মালিকের স্ত্রী, ছেলে ও মেয়ের পাসপোর্ট বাতিল করা হবে।
সভায় নাসা গ্রুপের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নাসা গ্রুপের মালিক, মালিকের স্ত্রী, ছেলে ও মেয়ের নামে নিম্নবর্ণিত সম্পদের খোঁজ পাওয়া যায়:-
গুলশান-১-এ ১২ তলাবিশিষ্ট  দুইটি ব্যাংক বিল্ডিং; ৩০০ ফিট এলাকায় দুই বিঘা জমি যা ল্যান্ডস্কেপিং করা; জলসিঁড়ির, সেক্টর-১৭ এ একটি কাঁচা মার্কেট; মেয়ে আনিকার নামে একাধিক প্লট ও পরিবারের সকলের অনেক সম্পদ; মেঘনা ঘাটে একটি ওয়ার হাউজ এবং পেট্রোল পাম্প; ঠাকুরগাঁওয়ে ৩০০ বিঘা জমি; শান্তা মরিয়ম বিশ্ববিদ্যালয়ের পাশে বাউন্ডারি করা আনুমানিক ১০ বিঘা জমি; দুবাইতে খেজুর বাগান এবং দুবাই রিসোর্ট; চাঁদপুরে  বিশাল একটি মার্কেট; নিকেতনে ১০ বিঘা জমি; হাতিরঝিল প্রজেক্টে বড় দুইটি খেজুরের ডিপো, যাতে ১০/১২ কোটি টাকার খেজুর মজুত; মহাখালী ডিওএইচএস-এর মসজিদের পাশে ১০ কাঠা জমির উপর বাসা; ২৪ কোটি টাকা মূল্যের চৎড়ারফবহঃ ঋঁহফ (ঊীরস ইধহশ); গুলশান-১-এ দখলকৃত বাসা; গুলশানে ৭১ নং প্লটে এক বিঘা জমি যা পারটেক্স গ্রুপের নিকট থেকে ক্রয়কৃত; পূর্বাচলে ২০টি প্লট রয়েছে যা চেয়ারম্যান ও তার পরিবারের নামে। এছাড়া পূর্বাচলে ক্রয়কৃত আড়াই বিঘার উপরে একটি হাসপাতাল; জলসিড়ি সেক্টর-১৭-এ চেয়ারম্যানে নামে আড়াই বিঘা জমির উপর ১০০ কোটি টাকা মূল্যের একটি মার্কেট; জলসিড়ি-২ নং সেক্টরে আটটি প্লট; মসুল (জলসিঁড়ি) নীলা মার্কেটের সামনে পুলিশ হাউজিংয়ের বিপরীতে ৩০/৪০ বিঘা জমি ও ৩০০ ফিটে ৩০/৪০ বিঘা জমি রয়েছে। বিজিএমইএ-এর উত্তর পাশে দিয়া বাড়ীতে তিনটি প্লট মিলে একটা সাড়ে চার বিঘা জমিতে সুইমিং পুল, মসজিদ এবং গেষ্ট হাউজ রয়েছে যার মূল্য ৪০০ কোটি টাকা; উত্তরা মাসকট প্লাজার পশ্চিমে ফার্নিচারের দোকান এবং উত্তরা সেক্টর-১৩-এ (সোনারগাঁ জনপদ) একটি প্লট; তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মহাখালী বাস স্ট্যান্ডের পাশে তিন বিঘা জমির উপর নাসা হেড অফিস; তেজগাঁও আড়ংয়ের বিপরীতে সাত বিঘা জমি ও মেঘনা ঘাটে আরো ১০ বিঘার একটি জমি রয়েছে।
সভায় অর্থ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানগণ, বিজিএমইএ-এর সভাপতি এবং বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামি ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ