Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

চাকরি হারানো প্রবাসীদের ছয় মাসের বেতন দিতে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

করোনা ভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যে কাজ করা বাংলাদেশি কর্মীরা চাকরি হারাচ্ছেন। এরই মধ্যে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে বাংলাদেশি কর্মীরা দেশে ফিরেছেন। আরও বহু কর্মী ফেরার অপেক্ষায়। এমন পরিস্থিতিতে কাজ হারানো বাংলাদেশি কর্মীদের ছয় মাসের বেতন-ভাতা দেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকারদের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ বিষয়ে নেদারল্যন্ড সরকারের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ, যেন নেদারল্যান্ড মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পক্ষে কথা বলে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

নেদারল্যান্ডের বৈদিশিক বাণিজ্য এবং উন্নয়ন মন্ত্রী সিগরিদ কাগ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে টেলিফোন করে করোনা ভাইরাস মোকাবিলায় করণীয় সম্পর্কে আলাপ করেন। এ সময়ে পররাষ্ট্রমন্ত্রী প্রবাসী বাংলাদেশি কর্মীদের অধিকার নিশ্চিত বিষয়ে নেদারল্যান্ড সরকারের সমর্থন কামনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন নেদারল্যান্ডের মন্ত্রী সিগরিদ কাগকে বলেন, নভেল করোনা ভাইরাসের কারণে মধ্যপ্রাচ্যে অবস্থান করা বাংলাদেশি কর্মীরা কাজ হারাচ্ছেন। এই কর্মীরাই বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি। এই দুর্যোগে তাদের কাজ হারানোর ঘটনা বাংলাদেশকে আরও বেকায়দায় ফেলবে। তাই বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বলেছে যে, কাজ হারানো কর্মীদের যেন কমেপক্ষে ৬ মাসের বেতন-ভাতা দেওয়া হয়; যাতে তারা দুর্যোগের সময়টা মোকাবিলা করতে পারে। এই ইস্যুতে বাংলাদেশ নেদারল্যান্ডের সহায়তা চায়, যাতে নেদারল্যান্ড মধ্যপ্রচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের পক্ষে কথা বলে।

পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে নেদারল্যান্ডের মন্ত্রী সিগরিদ কাগ’কে বলেন, ‘তার সরকার এ বিষয়ে বাংলাদেশকে সহায়তা করবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থান করা নেদারল্যান্ডের দূতদের এই বিষয়ে বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য বলা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ