Header Border

ঢাকা, , | () ২৩.৫১°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

বাংলাদেশ এখন ডিজিটাল রূপান্তরের পথে, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও এই অগ্রযাত্রার অংশীদার: ফয়েজ আহমদ তৈয়্যব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, বাংলাদেশ এখন ডিজিটাল রূপান্তরের পথে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও এই অগ্রযাত্রার অংশীদার। প্রাথমিক পর্যায় থেকে তাদের ডিজিটাল দক্ষতা অর্জন ভবিষ্যতে জ্ঞানভিত্তিক সমাজ ও টেকসই অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার চাইছে, দেশের সব স্তরের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করতে। এ প্রশিক্ষণ কর্মশালা সেই লক্ষ্য পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিশেষ সহকারী বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ডিজিটাল দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

বিশেষ সহকারী বলেন, যুগের চাহিদা অনুযায়ী ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে কওমি শিক্ষার্থীরা অনলাইন শিক্ষাসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবে, যা তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে এবং সমাজের সার্বিক উন্নয়নে অবদান রাখবে। এরপর আইসিটি বিভাগের মাধ্যমে আমরা তাদের উচ্চস্তরের প্রশিক্ষণ করাবো।

উল্লেখ্য, মোট ১৬০ জন কওমি শিক্ষার্থী আটটি ব্যাচে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (এজ)’ প্রকল্পের সহায়তায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে ফয়েজ আহমদ তৈয়্যব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ডেটা গভর্নেন্স এন্ড ইন্টারঅপেরাবিলিটি বিষয়ে সেশন পরিচালনা করেন। বার্ড-এর মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল হাসান, কাসেমুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক। এছাড়া কুমিল্লার বার্ডের কর্মকর্তাবৃন্দ, এজ প্রকল্পের প্রশিক্ষক এবং কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
মাদ্রাসা শিক্ষকদের মে-জুন মাসের বেতন না হওয়ার কারণ জানালেন শিক্ষামন্ত্রী
মাদ্রাসা পরিদর্শনে সমন্বয় ও অভিন্ন প্রশ্নপত্রের আভাস শিক্ষামন্ত্রীর: মে-জুন মানুষের বেতন না হওয়ায় অন্তর্বর্তী সরকারের ওপর ক্ষোভ
আলিম শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা, ১ জুলাইয়ের মধ্যে আবেদন করার আহ্বান মাদ্রাসা বোর্ডের
শিক্ষা উপদেষ্টার জরুরী সংবাদ সম্মেলন
বই উৎসব: প্রাথমিকের ঢাবিতে, মাধ্যমিকের গাজীপুর

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ