শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন বক্তব্য দিচ্ছেন তখনও ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজায় দখলদার বাহিনীর চলছে চরম হত্যাযজ্ঞ।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, ঠিক এমন একটা সময় নেতানিয়াহুর ভাষণ শুরু হওয়ার আগ মুহুর্তে এক অসাধারণ মানবিয় প্রতিবাদ করলেন বিশ্ব নেতারা ও বেশির ভাগ দেশের প্রতিনিধিরা। একটি দৃশ্যে দেখা গেছে- বেশিরভাগ দেশের প্রতিনিধিদল সাধারণ পরিষদ থেকে ওয়াক আউট করেছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।

২৩.১৬°সে