বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে পিএসসি সূত্রে ফল প্রকাশের এই খবর জানিয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজারের কিছু বেশি শিক্ষার্থী।
এর আগে, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭; নন-ক্যাডার পদের সংখ্যা ২০১টি। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যাডার শূন্য পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি; অর্থাৎ ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এবারের বিসিএসে কয়েকটি নতুন পদও যোগ হয়েছে। তবে পদসংখ্যা তুলনামূলক বেশি হলেও প্রতিযোগিতা যে কঠিন হবে, তা আগেই অনুমান করছেন অনেক চাকরিপ্রার্থী। কারণ, আবেদনকারীর সংখ্যা প্রতিবছরই বাড়ছে এবং যোগ্য প্রার্থীর ভিড়ও হচ্ছে ঘন।

২৩.১৬°সে