Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

ডেনমার্কে বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ, শ্রম বাজারে ঢোকার পথ মন্তব্য

বাংলাদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে ভিসা অপব্যবহারের অভিযোগ এনেছে ইউরোপের দেশ ডেনমার্ক। বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনার কথা বলে দেশটিতে বসবাসের সুযোগ পেয়ে শ্রমবাজারে প্রবেশ করছে বলে অভিযোগ করেছে ডেনমার্ক সরকার। এমন একটা পরিস্থিতিতে বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি৷

কোপেনহেগেনের বাংলাদেশ দূতাবাস শিক্ষার্থীদের দোষারোপ করায় উদ্বেগ প্রকাশ করেছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের এমন ঢালাও বা সাধারণভাবে অভিযুক্ত করা বিভ্রান্তিকর এবং অন্যায্য। বুধবার (১ অক্টোবর) কোপেনহেগেনের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এতে জানানো হয়, সম্প্রতি কিছু প্রতিবেদনে বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা শিক্ষার্থী ভিসাকে শ্রমবাজারে প্রবেশের মাধ্যম হিসেবে ব্যবহার করছে বলে উপস্থাপন করা হচ্ছে। অথচ বাস্তবে অধিকাংশ শিক্ষার্থী বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ডেনমার্কে আসেন, ভর্তি ও বসবাসের সব শর্ত পূরণ করেন এবং উচ্চ টিউশন ফি ও জীবনযাত্রার খরচ চালান।
দূতাবাস জানায়, কিছু অসাধু শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে, যারা ডেনমার্কের সুযোগ-সুবিধার অতিরঞ্জিত তথ্য দিয়েছে। এতে অনেক শিক্ষার্থী আর্থিক চাপে পড়ে খণ্ডকালীন চাকরি নিতে বাধ্য হয়, যা ড্যানিশ আইনে অনুমোদিত। তবে এর ফলে পড়াশোনায় প্রভাব পড়লেও তা তাদের মেধা, সততা বা উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিকাংশ বাংলাদেশি শিক্ষার্থী পরিশ্রমী, আইন মেনে চলেন এবং ড্যানিশ বিশ্ববিদ্যালয় ও সমাজে ইতিবাচক অবদান রাখছেন। তাদের অযথা সাধারণীকরণ করা উচিত নয়।
দূতাবাস আরও জানায়, অনেক শিক্ষার্থী ড্যানিশ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ে পূর্ণ বৃত্তি লাভ করেছেন, যা তাদের একাডেমিক যোগ্যতার প্রমাণ। পাশাপাশি বাংলাদেশি গবেষক, পোস্ট-ডক্টরাল ফেলো এবং শিক্ষকরা ডেনমার্কের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও শিক্ষাদানে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের কাজ বৈজ্ঞানিক জ্ঞান উৎপাদনকে সমৃদ্ধ করছে এবং একাডেমিক সহযোগিতা বাড়াচ্ছে, যা ডেনমার্কের জন্যও সুফল বয়ে আনছে।

বাংলাদেশ দূতাবাস জানায়, তারা ড্যানিশ কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে প্রকৃত শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা সম্মানিত হয় এবং শিক্ষার সুযোগের কোনো অপব্যবহার যথাযথভাবে মোকাবিলা করা যায়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ