চাকসু নির্বাচনে ভিপি জিএসসহ ২৬ টি পদের মধ্যে ২৪ পদ পদে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোট।
এজিএস পদে জয় পেয়েছে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌহিদ।
ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) হিসেবে মো. ইব্রাহিম হোসেন রনি ও সাধারণ সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন সাঈদ বিন হাবিব।
এ প্যানেলের বাইরে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক এবং সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তামান্না মাহবুব প্রীতি।
শিবির সমর্থিত প্যানেল থেকে বিজয়ী বাকিরা হলেন- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারিছুল ইসলাম; সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসেন; দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান; সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত; সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান; গবেষণা ও উদ্ভাবন সম্পাদক তানভীর আঞ্জুম শোভন এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান, এছাড়া ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দীপা; সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা; স্বাস্থ্য সম্পাদক আফনান হাসান ইমরা; মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ; ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান সোহান; যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া; সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান; আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তাওহিদ এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে জয়ী হন মাসুম বিল্লাহ।

২৩.১৬°সে