সকল টিভি এবং অনলাইন মিডিয়াকে জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এক বার্ায় তিনি এই আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা সকল টিভি এবং অনলাইন মিডিয়াকে ১৭ অক্টোবর, শুক্রবার, বিকাল ৪ টায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য আহ্বান জানাচ্ছি।
প্রতিটি বাংলাদেশী – আপনারা যেখানে যে অবস্থায়ই থাকুন না কেন, বাড়িতে কিংবা ভ্রমণে, দোকান কিংবা কারখানায়, কর্মস্থল, ফসলের ক্ষেত কিংবা খেলার মাঠে – অবশ্যই এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন!
অধ্যাপক ইউনূস বলেন, আমরা দেখাতে চাই, আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও, আমরা এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে একসাথে দাঁড়িয়ে আছি।
এখন সময় আমাদের একসাথে উদযাপন করার – ঐক্যের শক্তি অনুভব করার এবং গর্ব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে শক্তি অর্জন করার!

২৩.১৬°সে