বাজারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি নিয়ে আছে হাজারো বই। তবে কোন বইটি পড়বে শিক্ষার্থীরা? এমন প্রশ্ন অভিভাবকদের।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী নাজিম পাবলিকেশন্স প্রকাশ করেছে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বইটি। বইটির লেখক ড. এ. আর. খান। তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ঢাকা মহানগর আদালতের সিস্টেম এনালিস্ট। অভিজ্ঞ লেখক।
নাজিম পাবলিকেশন্স বলছে, বইটি পাঠ্যক্রমের সঙ্গে সঙ্গতিপূর্ণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের (অনার্স) প্রথম বর্ষের সিলেবাসের নানা সমাধান খুব সহজ ভাবে এখানে তুলে ধরা হয়েছে। বইটিতে পাওয়া যাবে-
নানা বিষয়ের সংজ্ঞা, ধারণা, নীতিমালা ও প্রযুক্তিগত উপাদান। যা খুব সহজ ও স্পষ্টভাবে সাধারণ করে ব্যাখ্যা করা হয়েছে।
ICT বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি ছাত্রদের জন্য কিছুটা নতুন হতে পারে তাই মৌলিক ধারণা → হার্ডওয়্যার ও সফটওয়্যার → নেটওয়ার্কিং → ইন্টারনেট ও সিকিউরিটি) ভালোভাবে উল্লেখ করা হয়েছে বইটিতে। সবকিছুই দেখানো হয়েছে উদাহরণ দিয়ে। ব্যখ্যা করা হয়েছে চিত্র দিয়ে।
ইলেকট্রনিক টপিকে চিত্র, বিভিন্ন ধরণের কম্পিউটার অংশ, ইন্টারনেট সংযোগ, নেটওয়ার্ক টপোলজি ইত্যাদি ভালো চিত্রসহ দেওয়া হয়েছে-যাতে শিক্ষার্থীদের খুব সহজেই বিষয়টি নিজের মতো করে বুঝতে পারে এবং মগজে-মননে ধারণ করতে পারে।
বইটিতে তত্ত্বের সঙ্গে বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে। যেমন: কম্পিউটার সিস্টেম ব্যবহার, ইন্টারনেট সার্ভিস, সাইবার সিকিউরিটির মতো বিষয়বস্তুর বর্ণনা দেওয়া হয়েছে খুবই সহজ করে। রয়েছে প্রশ্নোত্তর, মূল্যায়ন টেস্ট ও রিভিশন সেকশন। সিলেবাস অনুযায়ী অধ্যায় শেষেে আছে—মাল্টি-চয়েস, সংক্ষিপ্ত উত্তর, বিশ্লেষণাত্মক উত্তরসহ আরো অনেক কিছু।

২৩.১৬°সে