Header Border

ঢাকা, , | () ২৩.৩৫°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সারাদেশে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর অবরোধে জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় দেশটি এই পদক্ষেপ নিয়েছে।

রোববার (২৬ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশন ওআরটিএমে সম্প্রচারিত এক বার্তায় মালির শিক্ষামন্ত্রী আমাদু সি সাভানে জানান, দেশজুড়ে ২৭ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ১০ নভেম্বর থেকে ক্লাস পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত কয়েক সপ্তাহ ধরে মালিতে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, কারণ সশস্ত্র গোষ্ঠীগুলো ট্যাংকার চলাচলের রাস্তাগুলো অবরোধ করে রেখেছে, বিশেষ করে রাজধানী বামাকোর আশপাশের এলাকায়। এর ফলে পেট্রলপাম্পে দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং গণপরিবহন ও মোটরসাইকেল ট্যাক্সি সেবা প্রায় অচল হয়ে পড়েছে। যে শহরটি সাধারণত মানুষের ভিড়ে সরগরম থাকে, সেই বামাকো এখন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ।

এছাড়া, জ্বালানি সংকটে রাজধানীর বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও ক্লাস স্থগিত করতে বাধ্য হয়েছে, কারণ শিক্ষার্থী ও শিক্ষকরা জ্বালানি সংকটের কারণে ক্যাম্পাসে যেতে পারছেন না।

এদিকে, জ্বালানি সংকট ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে মালিতে থাকা প্রয়োজনীয় নয় এমন কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

বামাকোতে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, ক্রমবর্ধমান জ্বালানি সংকট ও নিরাপত্তা ঝুঁকির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত শুক্রবার এক বিবৃতিতে দূতাবাস জানায় যে, রাজধানীর বাইরে নিয়মিত বা জরুরি কনস্যুলার সেবা প্রদান করা সম্ভব নয় এবং দেশটিতে ভ্রমণবিষয়ক সতর্কতা বহাল রয়েছে।

সংবাদ সংস্থা টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য দিয়েছে। নিচে তাদের সংবাদের লিংক দেওয়া হলো:
https://www.trtworld.com/article/7d59417f6c9e?utm_source=29a7a6ebde48&utm_medium=internal&utm_campaign=recommended&utm_content=inline

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক
মিয়ানমার সীমান্তে নজরদারি আরও জোরদার, পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার
প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা: যুক্তরাষ্ট্র বাংলাদেশের মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার
এইচএসসির প্রথম দিনেই অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭
গতির স্বপ্ন ও প্রযুক্তির মহোৎসব: এমআইএসটি প্রাঙ্গণে দেশের প্রথম ‘ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ সামিট’

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ