Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

করোনা চিকিৎসায় প্রস্তুত ঢামেকের বার্ন ইউনিট, আজ থেকেই ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট। এরইমধ্যে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। শনিবার থেকেই রোগী ভর্তি কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

ঢামেক বার্ন ইউনিটের পরিচালক অধ্যাপক ডা. বিধান সরকার ডেইলি বাংলাদেশকে বলেন, হাসপাতালের পরিচালকের তত্ত্বাবধানে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, করোনায় আক্রান্তদের ৫ তলায় রাখা হবে। ৩ ও ৪ তলায় রাখা হবে সন্দেহভাজন রোগীদের। আর দোতলায় আইসিইউতে ১০টি বেড ও দুটি এইচডিইউতে ৩২টি বেড রাখা হয়েছে। করোনায় আক্রান্ত যাদের আইসিইউ ও এইচডিইউ প্রয়োজন তাদেরকে দ্রুত সেখানে নেয়া হবে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, কোভিড-১৯ হাসপাতাল হিসেবে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের পাঁচতলায় থাকবে করোনা রোগীরা। সেখানে প্রায় ১০০টি শয্যা রয়েছে। তিন ও চার তলায় রাখা হবে সাসপেক্ট করোনা রোগীদের। দোতলায়, ওটি, আইসিইউ, এইচডিইউ। সবকিছুই নতুন করে প্রস্তুত করা হয়েছে করোনা রোগীদের চিকিৎসার জন্য।

সব বিভাগের চিকিৎসকরা এখানে চিকিৎসা দেবেন জানিয়ে তিনি বলেন, মেডিসিন, নিউরো সার্জারিসহ প্রায় সব বিভাগের চিকিৎসকরা থাকবেন। করোনা রোগের পাশাপাশি অন্য কোনো রোগে ভুগতে পারেন, সেজন্য সব বিভাগের চিকিৎসকরাই এখানে সেবা দেবেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ