Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

ষষ্ঠ শ্রেণির ছাত্রীর অনুরোধ রাখলেন তারেক রহমান

ময়মনসিংহ থেকে গাজীপুরে ফেরার পথে এক স্কুল ছাত্রীর ইশারায় নিজের বহনকারী বাস থামার নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক ওই ছাত্রীর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাকে দোয়া করেন। শিক্ষার্থী তারেক রহমানের মা বেগম খালেদা জিয়ার একটি ছবি তাকে উপহার দেন।

ওই শিক্ষার্থীর নাাম কিশোরীর নাম রাইয়ান। রাইয়ান ভালুকা উপজেলার সিডস্টোর সাহারা নায়েব গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি এরই মধ্যে ভাইরাল হয়েছে। রাইয়ানের পরিবার সদস্যরা বিএনপির রাজনীতিতে যুক্ত বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নির্বাচনি জনসভা শেষে গাজীপুরের রাজবাড়ি মাঠে আরেকটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন তারেক রহমান। পথে এক কিশোরী গাড়িবহর থামানোর ইশারা করলে তিনি বাস থামানোর নির্দেশ দেন।

বাস থামার পর দরজার সামনে দাঁড়িয়ে ওই কিশোরী তারেক রহমানের সঙ্গে কথা বলেন। এ সময় সে জানায়, রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করে ভবিষ্যতে সংসদে গিয়ে তারেক রহমানের সঙ্গে আবার দেখা করার স্বপ্ন দেখেন। পাশাপাশি নিজের জন্য দোয়া কামনা করেন ওই স্কুলছাত্রী।

কিশোরীর বক্তব্য শোনার পর তারেক রহমান তাকে মাথায় হাত বুলিয়ে দোয়া করেন এবং হাত মেলান। বিদায়ের সময় কিশোরী সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি বাঁধানো ছবি উপহার দিলে তারেক রহমান তা গ্রহণ করেন। এ সময় বাসে তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবায়দা রহমানও উপস্থিত ছিলেন। কিশোরী তার সঙ্গেও কুশল বিনিময় করেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ