Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এর উন্মুক্ত পরিবেশ: ঢাবি পদার্থ বিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এর উন্মুক্ত পরিবেশ-এমন মন্তব্য করে ঢাবি পদার্থ বিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, এখানে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ আছে। তবে এই স্বাধীনতার সঠিক ব্যবহার করতে হবে।

আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। বিভাগের সহকারী অধ্যাপক নন্দিতা দেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার।

অধ্যাপক ড. মামুন আহমেদ অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ায় নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে সকল ক্ষেত্রে দক্ষতা অর্জনের সুযোগ আছে। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং মনস্তাত্ত্বিক জগতের উন্নয়নে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষামূলক কার্যক্রমে যুক্ত হওয়ার পরামর্শ দেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এর উন্মুক্ত পরিবেশ। এখানে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ আছে। তবে এই স্বাধীনতার সঠিক ব্যবহার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পরিবারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এই পরিবারের সদস্য হিসেবে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সমাধান করতে হবে।
তিনি বিদায়ী শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে উল্লেখ করে বলেন, তাদের কর্ম ও সাফল্য দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় নির্ধারিত হবে। শিক্ষার্থীরা দেশের যেকোনো প্রান্তে নিজেদের মেধা ও আদর্শ দিয়ে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই রব্বানী, অধ্যাপক ড. মো. কামরুল হাসান বক্তৃতা করেন। বিভাগের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জুলফিকার হাসান খান শুভেচ্ছা বক্তব্য দেন। নবীনদের পক্ষে মারজিয়া জান্নাত সিনহা ও তাহসিন আহমেদ অমি এবং বিদায়ীদের পক্ষে আরাফাত রহমান ও ইশরাহ জাহান লুনা অনুভূতি ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক
সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ উত্থাপন, পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আরেক ধাপ অগ্রগতি
প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা: যুক্তরাষ্ট্র বাংলাদেশের মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ