মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এ কন্ট্রোল রুমের তথ্য বিভিন্ন মাধ্যমে প্রচারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিটি ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসক ও সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষা চলাকালে যেকোনো তথ্য বা সমস্যার বিষয়ে দ্রুত যোগাযোগের সুবিধার্থে এই কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
কন্ট্রোল রুমের ফোন নম্বর ০২-২২৩৩৬৯৮১৫।
মোবাইল নম্বরগুলো হলো ০১৫৫০৪১১২০৩, ০১৭১৪৯৯৪০৭৩, ০১৭৫৬১০৩১৫২।
ই-মেইল: controller@dhakaeducationboard.gov.bd
কন্ট্রোল রুমের এসব যোগাযোগ নম্বর সর্বসাধারণের অবগতির জন্য বিভিন্ন মাধ্যমে প্রচার এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

২৩.৩৩°সে