Header Border

ঢাকা, , | () ২৩.৩৩°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৭৭ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তুতি: শিক্ষামন্ত্রী

মামলার জটে আটকে আছে পদোন্নতি ও নতুন নিয়োগ; ১৮০ দিনের মধ্যে শিক্ষা উন্নয়নের উদ্যোগ শুরুর আশাবাদ

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগের লক্ষ্যে কাজ চলছে। তবে চলমান মামলার জটিলতা এ প্রক্রিয়াকে ধীর করে দিচ্ছে।

সোমবার (৪ মে) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে প্রায় ৩২ হাজার ৫০০ শিক্ষক হাইকোর্টে আটকে থাকা মামলার কারণে পদোন্নতি পাচ্ছেন না। একই সঙ্গে নতুন করে প্রায় ৩২ হাজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও স্থগিত রয়েছে।

মন্ত্রী আরও জানান, শিক্ষা ও প্রাথমিক শিক্ষাখাত সংশ্লিষ্ট প্রায় ১৩ হাজার মামলা আদালতে বিচারাধীন। এসব মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রশাসনিক অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন কঠিন হয়ে পড়ছে।

তবে শিক্ষা খাতে গতি আনতে সরকার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। “আমরা চাই শুরুতেই কাজের গতি বেশি থাকুক এবং পরিসর বড় হোক। শুরুটা ভালো হলে পরবর্তীতে চাপ কমে আসবে,”—বলেন মন্ত্রী।

শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ আগামী ১৮০ দিনের মধ্যে দৃশ্যমানভাবে শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তার ভাষায়, “এই সময়সীমার মধ্যেই উদ্যোগগুলোর বাস্তবায়ন শুরু হয়ে যাবে, যা হবে আমাদের প্রথম ধাপ।”

এছাড়া কওমি মাদ্রাসার জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজও এগিয়ে চলছে বলে জানান মন্ত্রী। এ লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, “এত বড় মন্ত্রণালয়ে অনেক কাজ একসঙ্গে এগিয়ে নিতে হয়। সবকিছুর ফল একদিনে পাওয়া সম্ভব নয়, তবে আমরা ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছি।”

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ