Header Border

ঢাকা, , | () ২৩.৫১°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ অংশ নিচ্ছেন না

এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সারা দেশে একযোগে শুরু হয়েছে। শেষ হয়েছে বেলা ১টায়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

তবে এবার নিয়মিত শিক্ষার্থীদের একটি বড় অংশ পরীক্ষায় অংশ নিচ্ছেন না। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পাস করে একাদশ শ্রেণিতে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন প্রায় সাড়ে ৯ লাখ শিক্ষার্থী। অর্থাৎ নিয়মিত শিক্ষার্থীদের প্রায় ৩৬ শতাংশ, বা প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী, এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন না।

গত বছর নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি। সে সময় নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে সোয়া ৪ লাখের বেশি পরীক্ষায় অংশ নেননি। এক বছরের ব্যবধানে এ হার প্রায় ৭ শতাংশ বেড়েছে, যা শিক্ষাসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পর্বের পরীক্ষা। শিক্ষার্থীরা বলেছেন, অভিন্ন প্রশ্নে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত ভালো হয়েছে। আর কেন্দ্রগুলোতে ভালো পরিবেশ ছিল বলে জানিয়েছেন বেশিরভাগ অভিভাবক।

এদিকে পরীক্ষা উপলক্ষে বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী বছর থেকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সাধারণ বিষয়গুলো—যেমন বাংলা ও ইংরেজি—একই প্রশ্নপত্রে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। মোট ২১ দিনে লিখিত পরীক্ষা শেষ হবে। যেসব দিন পরীক্ষা থাকবে না, সেসব দিন কেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে।

ঢাকার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে প্রবেশের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পরীক্ষার্থীরা। একই সঙ্গে নিয়ন্ত্রণকক্ষ থেকে সিসিটিভির মাধ্যমে পরীক্ষাকক্ষের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ