দেশের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে দেশের ৬৪টি জেলায় ১০টি ইভেন্টে অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে https://notunkurisports.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা যাবে।
এই উদ্যোগের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

২৩.৫১°সে