দেশে চলমান বৈরী আবহাওয়া এবং বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের অধীনস্থ আগামীকালের (১১ জুলাই, ২০২৬, শনিবার) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়ার চরম অবনতি এবং বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলার (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান পার্বত্য জেলা) আগামীকালকের ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (বিষয় কোড-২৭৫) বিষয়ের পরীক্ষাটি স্থগিত করা হলো।
স্থগিত হওয়া এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে বোর্ড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। অন্যান্য বিষয়ের পরীক্ষাসমূহ পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথানিয়মে অনুষ্ঠিত হবে।
বিশেষ নির্দেশনা:
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকতে পারে। এই বিশেষ পরিস্থিতিতে সকল পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাইকিং করে স্থানীয়ভাবে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে শিক্ষা বোর্ড।

২৩.৫১°সে
