Header Border

ঢাকা, , | () ২০.৯৭°সে
শিরোনাম
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৮ ডিসেম্বর; জেনে নিন যোগ্যতা ও পরীক্ষার নম্বর বণ্টন তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, কারা পাবেন এই সুবিধা? রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির নির্দেশ বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, কারা পাবেন এই সুবিধা?

মান যাচাইয়ে নিজে সাইকেল চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী।

মেয়েদের শিক্ষায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বিনা মূল্যে বাইসাইকেল দেওয়া হবে। দেশের ২০ হাজার বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সুবিধার আওতায় আসবে।

প্রতিটি বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীরা একটি করে বাইসাইকেল পাবে।

বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে বিভিন্ন ধরনের বাইসাইকেল নিজে চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক যাচাই করতেই তিনি এ উদ্যোগ নেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। সেগুলোর গুণগত মান ও ব্যবহারিক সুবিধা পরখ করতে প্রধানমন্ত্রী নিজেই সাইকেল চালিয়ে দেখেন।

সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য, ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা, পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করা। বিশেষ করে যাতায়াতের অসুবিধার কারণে যেসব ছাত্রী বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হতে পারে না, তাদের জন্য এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৮ ডিসেম্বর; জেনে নিন যোগ্যতা ও পরীক্ষার নম্বর বণ্টন
রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির নির্দেশ
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ