Header Border

ঢাকা, , | () ২০.৯৭°সে
শিরোনাম
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৮ ডিসেম্বর; জেনে নিন যোগ্যতা ও পরীক্ষার নম্বর বণ্টন তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, কারা পাবেন এই সুবিধা? রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির নির্দেশ বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৮ ডিসেম্বর; জেনে নিন যোগ্যতা ও পরীক্ষার নম্বর বণ্টন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. সাকি মো. জাকিউল আলম বুধবার সন্ধ্যায় এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত একযোগে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর দুটি কোর্সের জন্য অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

ভর্তির আবেদন করতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। প্রি-পেইড টেলিটক মোবাইলের মাধ্যমে এ ফি জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ৪ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আর হাজিরা শিট ডাউনলোড করা যাবে ১৫ থেকে ১৭ ডিসেম্বর।
আবেদনের যোগ্যতা
ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২৫ অথবা ২০২৬ সালে এইচএসসি, ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে ২০২৩ সালের আগে এসএসসি, ‘ও’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হবেন না।

প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। এইচএসসি বা সমমান পরীক্ষায়ও বিজ্ঞান বিভাগসহ জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে।

এসএসসি ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮.৫০ হতে হবে। পাশাপাশি এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০-এর কম হলে আবেদন করা যাবে না।

তবে পশ্চাৎপদ জনগোষ্ঠীর প্রার্থীদের জন্য কিছুটা শিথিলতা রাখা হয়েছে। তাদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ এবং জীববিজ্ঞানে জিপিএ কমপক্ষে ৩.০০ থাকতে হবে। এ জনগোষ্ঠীর জন্য মোট আসনের ১ শতাংশ সংরক্ষিত থাকবে। এর মধ্যে রাঙামাটি মেডিকেল কলেজের ২৫ শতাংশ আসন অন্তর্ভুক্ত।
পরীক্ষায় নম্বর বণ্টন
এবারের ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে। মোট ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে ১ ঘণ্টা ১৫ মিনিটে। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো:
– জীববিজ্ঞান: ৩০
– রসায়ন: ২৫
– পদার্থবিজ্ঞান: ১৫
– ইংরেজি: ১৫
– সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন: ১৫
প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। এ পরীক্ষায় উত্তীর্ণ না হলে কোনো শিক্ষার্থী দেশের মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তির জন্য বিবেচিত হবেন না।
মেধাতালিকা যেভাবে তৈরি হবে
ভর্তি পরীক্ষার নম্বরের পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতেও মেধাতালিকা তৈরি করা হবে। এসএসসি বা সমমান পরীক্ষার জিপিএর আট গুণ হিসেবে সর্বোচ্চ ৪০ নম্বর এবং এইচএসসি বা সমমান পরীক্ষার জিপিএর ১২ গুণ হিসেবে সর্বোচ্চ ৬০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

লিখিত পরীক্ষার নম্বর এবং দুই পরীক্ষার ফলের ভিত্তিতে পাওয়া নম্বর যোগ করে চূড়ান্ত মেধাক্রম তৈরি করা হবে।

তবে ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোট নম্বর থেকে ৩ নম্বর কাটা হবে। একইভাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন করা হবে।
বিদেশি শিক্ষাব্যবস্থায় উত্তীর্ণদের জন্য নির্দেশনা
বাংলাদেশি যেসব শিক্ষার্থী ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের বাংলাদেশের প্রচলিত জিপিএ পদ্ধতিতে নম্বর রূপান্তর করে ইকুইভ্যালেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এ জন্য ২ হাজার টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) বরাবর আবেদন করতে হবে।

নম্বর সমতাকরণের আবেদন গ্রহণ করা হবে ২৬ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দুপুর ১টা পর্যন্ত।

এ ছাড়া বিদেশ থেকে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশি নাগরিকদের নম্বরপত্র সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশন এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় অথবা পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দ্বৈত নাগরিকত্ব থাকা শিক্ষার্থীরা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে জাতীয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, কারা পাবেন এই সুবিধা?
রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির নির্দেশ
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ