Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

ফারদিনের আত্মহত্যার প্রমাণ দেখতে চান তারা

বুয়েট ছাত্র ফারদিন নূর আত্মহত্যা করেছে-ডিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা আসার পর এখন সেই প্রমাণ দেখতে চান বুয়েট শিক্ষার্থীরা। আজ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে আসেন বুয়েট শিক্ষার্থীরা।
এই শিক্ষার্থীরা তাদের নিজেদের প্রতিবাদ সমাবেশ স্থগিত করে ডিবি কার্যালয়ে আসেন।

গতকাল বুধবার ফারদিনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শেষে ডিবি জানায়, বুয়েটের ওই ছাত্র আত্মহত্যা করেছেন। এর প্রতিক্রিয়া জানাতে আজ সকাল ১০টায় বুয়েট শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ডেকেছিলেন বুয়েটের একদল শিক্ষার্থী।

১২ সদস্যের প্রতিনিধি দলের একজন গণমাধ্যমকে বলেছেন, প্রমাণ দেখতে ওই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।। বেলা সাড়ে ১১টার দিকে ডিবি কার্যালয়ে প্রবেশ করে বুয়েট শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

ওই প্রতিনিধিদলে থাকা বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক ছাত্রী বলেন, ‘গতকাল বুধবার রাতে ডিবি কার্যালয়ের কর্মকর্তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাঁরা তাঁদের তদন্তের ফাইন্ডিংসের পক্ষে প্রমাণাদি আমাদের দেখাতে চান।

‘তাই আপাতত পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত ঘোষণা করে আমরা ডিবি কার্যালয়ে এসেছি। ডিবির ডকুমেন্ট ও এভিডেন্সগুলো দেখে আমরা আমাদের পরবর্তী বক্তব্য জানাব।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ