Header Border

ঢাকা, , | () ২৩.৩২°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

ইনডেক্সধারী শিক্ষকদের জন্য সুখবর

ইনডেক্সধারী শিক্ষকদের জন্য এবার সুখবর। খোদ আদালত এই সুখব দিয়েছেন ইনডেক্সধারী শিক্ষকদের। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ বন্ধের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) ইনডেক্সধারী শিক্ষকদের পক্ষে করা রিটের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মনিরুজ্জুমান আসাদ ও অ্যাডভোকেট জাফর আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরজ রাসূল ও অ্যাডভোকেট পায়েল।

রুলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান, এনটিআরসিএ সচিব ছাড়াও বেশ কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ব্যারিস্টার মনিরুজ্জুমান আসাদ গণমাধ্যমকে জানান, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে। পরিপত্রে ইনডেক্সধারী শিক্ষকদের সমপদে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। এই পরিপত্র অনুযায়ী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকরা আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তন করেছেন।

তিনি বলেন, ২০২২ সালের ১৪ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় আরেকটি পরিপত্র জারি করে। সেখানে ইনডেক্সধারী শিক্ষকদের সমপদে আবেদনের সুযোগ সাময়িক স্থগিত করা হয়।

চতুর্থ গণবিজ্ঞপ্তির ১২ নম্বর পয়েন্টে একই বিষয়টি পুনরায় উল্লেখ করা হয়। মন্ত্রণালয়ের পরিপত্র এবং চতুর্থ গণবিজ্ঞপ্তির এই দুটি বিষয়ের ওপর আদালত স্থগিতাদেশ দিয়েছেন।

ব্যারিস্টার মনিরুজ্জুমান আসাদ আরও বলেন, ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ বন্ধের ওপর ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছেন আদালত। এর ফলে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের আবেদনের ক্ষেত্রে আর কোনো বাঁধা থাকল না।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ