Header Border

ঢাকা, , | () ২৩.১৬°সে
শিরোনাম
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে ১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তি: বৃষ্টি-দুর্যোগে পরীক্ষা মিস করলেও মিলবে বিশেষ সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক এইচএসসি পরীক্ষা: পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ত্রুটি-অসঙ্গতির জন্য ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫: বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী, ছাত্রী এগিয়ে

রমজানের আগে, ফেব্রুয়ারির শুরুর দিকেই ভোট হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম ভাগে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
বুধবার ঢাকার রাষ্ট্র অতিথি ভবন যমুনা ইউরোপীয় পার্লামেন্টের সদস্য (এমইপি) মুনির সাতোরির নেতৃত্বে আগত এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “আমরা ইতিমধ্যে নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছি। রমজানের আগে, ফেব্রুয়ারির শুরুর দিকেই ভোট হবে।”
তিনি জানান, বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘ বিরতির পর ছাত্র সংসদ নির্বাচন শুরু হওয়ায় সাধারণ মানুষের বিশেষ করে তরুণদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। প্রদান উপদেষ্টা বলেন, “জাতীয় নির্বাচন হবে শান্তিপূর্ণ, নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর।
অধ্যাপক ইউনুস বলেন, “কিছু মহল নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করলেও অন্তর্বর্তীকালীন সরকার নির্ধারিত সময়েই ভোট আয়োজনের ব্যাপারে অটল।” তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘ ১৫ বছরের বেশি সময় পর বিপুলসংখ্যক নতুন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন।
“ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের জন্য এক নতুন সূচনা হবে, জাতির ইতিহাসে নতুন অধ্যায় রচিত হবে,” যোগ করেন তিনি।
প্রায় এক ঘণ্টাব্যাপী আলোচনায় প্রধান উপদেষ্টা ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরা সরকারের চলমান সংস্কার উদ্যোগ, বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক রূপান্তরে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা এবং রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে মতবিনিময় করেন।
ইউরোপীয় আইনপ্রণেতারা আসন্ন নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের সুযোগ হিসেবে আখ্যা দেন। এক সদস্য অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসের “অসাধারণ” প্রচেষ্টার প্রশংসা করেন। নেদারল্যান্ডসের এক এমইপি বলেন, “বাংলাদেশ সেই বিরল কয়েকটি দেশের মধ্যে একটি, যেখানে সবকিছু সঠিক পথে এগোচ্ছে।”
রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে অধ্যাপক ইউনুস সম্প্রতি অর্থ সংকটে বন্ধ হয়ে যাওয়া ক্যাম্পের বিদ্যালয়গুলো পুনরায় চালু করতে বাড়তি সহায়তা কামনা করেন।
প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকি বৈঠকে জানান, শ্রম খাতে সাম্প্রতিক সংস্কার বাংলাদেশ-ইইউ সম্পর্ককে আরও মজবুত করতে সহায়ক হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে — রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ের পৌর রাজনীতি থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা
বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষা ২৪ আগস্ট বদরুন্নেসা কলেজে
১১ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
বন্যা পরিস্থিতি: চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরীক্ষা হবে কি হবে না—অনিশ্চয়তায় শেষ মুহূর্তের প্রস্তুতি, দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা

আরও খবর

ডিজাইন ও ডেভেলপঃ আবদুল্লাহ আল মাসুদ